শিরোনামঃ
ধোবাউড়ায় পুলিশের পৃথক দুটি অভিযানে ৯৪ বোতল ভারতীয় মদসহ আটক-৩জন
-
আব্দুল মতিন মাসুদ - Update Time : ০৫:২১:৩৪ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪
- ১৪৮ Time View

স্টাফ রিপোর্টার আব্দুল মতিন মাসুদ ময়মনসিংহের ধোবাউড়ায় থানা পুলিশের বিশেষ দুটি অভিযানে গতকাল রবিবার রাতে ৯৪বোতল ভারতীয় মদ সহ আটক ৩জন। অফিসার ইনচার্জ চান মিয়ার নির্দেশে এসআই জাহিদ হাসানও এসআই আতোয়ার হোসেন, আনোয়ার হোসেন, এএসআই এমদাদ হোসেন সংগীয় ফোর্সের সহায়তায় মুন্সিরহাট টু এরশাদ বাজার রোডে দিঘিরপাড় নামক স্থান থেকে ৬৩ বোতল ভারতীয় মদ সিএনজিতে করে নিয়ে যাওয়ার সময় সিএনজিসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। অপর আরেকটি অভিযানে এসআই জাহিদ হাসানের নেতৃত্বে চারুয়াপাড়া এলাকা থেকে ৩১ বোতল ভারতীয় মদসহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতদের আজ সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।এ ব্যাপারে এসআই জাহিদ জানান,মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স আনা হবে। মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানান ওসি চান মিয়া।
Tag :
আটক
জনপ্রিয়


















