ধোবাউড়ায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ বরাদ্দ ভিজিএফ কমিটির সভা অনুষ্ঠি
-
Reporter Name - Update Time : ১১:২৫:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩
- ১৬৮ Time View

ধোবাউড়া প্রতিনিধি আব্দুল মতিন মাসুদ
ময়মনসিংহ ধোবাউড়ায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ বরাদ্দ ভিজিএফ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। দুঃস্থ অসহায় দরিদ্রদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ খাদ্য সহায়তা কর্মসূচি পবিত্র ঈদুল-ফিতর এর ভিজিএফ এর চাল বিতরণ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ই এপ্রিল বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নির্বাহী অফিসার নিশাত শারমিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডেভিড রানা চিসিম।
অনুষ্ঠিতব্য সভায় সর্বসম্মতিক্রমে ধোবাউড়া উপজেলার সাতটি ইউনিয়নে ১২ইএপ্রিল থেকে ধারাবাহিক ভাবে এই ভিজিএফ এর চাউল বিতরণ করা হবে।
আগামী ১২ এপ্রিল পোড়াকান্দুলিয়া, ১৩ তারিখ গোয়াতলা-বাঘবেড় ১৪ তারিখ ধোবাউড়া সদর-গামারিতলা, ১৫ তারিখ ঘোষগাঁও-দক্ষিণমাইজপাড়া ইউনিয়নে চাল বিতরণ করা হবে। মোট ২৭ হাজার ৮শ ৮০জন কার্ডদারীর মাঝে ১০কেজি করে ২শ আটাত্তর টন চাউল বিতরণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইন, সাধারণ সম্পাদক প্রিয়তোষ চন্দ্র বিশ্বাস বাবুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ হেলাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা খাতুন, জেলা পরিষদ সদস্য জালাল উদ্দিন সোহাগ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেগম শাহিন, থানা অফিসার ইনচার্জ টিপু সুলতান,
ধোবাউড়া সদর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মুকুল,গামারিতলা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, গোয়াতলা ইউপি চেয়ারম্যান জাকিরুল ইসলাম টুটন, দক্ষিণ মাইজপাড়া ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির, ৭নংবাঘবেড় ইউপি চেয়ারম্যান মেছবাহ উদ্দিন সরকার মামুন, ঘোষগাঁও ইউপি চেয়ারম্যান হারুন-অর-রশিদ প্রমুখ।


















