Hi

ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

দিনের বেলায় নাপিত রাতে ছিনতাই ও হত্যাকারী

  • Reporter Name
  • Update Time : ০৪:৩৭:৪১ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২
  • ১৫১ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।
ময়মনসিংহ পাগলা থানার খুরশিদ মহল ব্রীজের পাশে ঝোপঝাড়ের আড়ালে এক অজ্ঞাতব্যাক্তির লাশ পাওয়া যায়।

জানা গেছে, গত (২৯ অক্টোবর ২০২২) তারিখ বিকালে অটোরিক্সা চালক নিহত নাছির উদ্দিন (৪৬) প্রতিদিনের মতো বিকালে অটোরিক্সা নিয়ে বের হন। রাতে বাড়িতে না ফেরায় স্বজনদের মধ্যে উৎকষ্ঠা দেখা দেয়। পরে গত (৩১ সেপ্টেম্বর ২০২২) তারিখ দুপুরে পাগলা থানার খুরশিদ মহল ব্রীজের পূর্ব ঝোপঝাড়ের আড়ালে একটি লাশ পাওয়া যায়। স্বজনরা সংবাদ পেয়ে লাশ সনাক্ত করে যে এটা নাছিরের মৃতদেহ।

এ বিষয়ে নিহত নাছিরের ছোট ভাই নুরুল আমিন (৪০), থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের পরই ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাঃ মাছুম আহাম্মদ ভুঞা (পিপিএম-সেবা) এর নিদের্শে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম এর তত্বাবধানে ডিবি পুলিশ উক্ত হত্যা মালমার আসামী ও অটোরিক্সা উদ্ধারে মাঠে ধারাবাহিক ভাবে অভিযান শুরু করে।

দ্রুততম সময় হত্যার সাথে জড়িত মুল হোতা মকবুল হোসেন (৫৫)সহ পাঁচজনকে গ্রেফতার করে। আসামী মকবুল হেসেন কিশোরগঞ্জ পাকুন্দিয়া পুলের ঘাট একটি সেলুনে নাপিতের কাজ করে। অপর আসামী জাবেদ (২৫), মো: কাজল মিয়া (৬০), মো: শরীফ (৩২), মো: সোহেল মিয়া (২২) এর হেফজত থেকে ছিনতাইকৃত অটোরিক্সা উদ্ধার করে। নিহত নাছির উদ্দিন গফরগাঁও থানার তেতুলিয়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

ঘটনার বিবরনে জানাযায় গফরগাঁও জামতলা চৌরাস্তা আগে ছিনতাই চক্রের পাঁচ সদস্য হোসেনপুর যাবার কথা বলে রাত আটটায় অটোরিক্সা ভাড়া করে। পরে হোসেনপুর ব্রীজের পূর্ব নির্জন জায়গায় গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে নাছির কে হত্যা করে অটোরিক্সা ছিনতাই করে লাশ ঝোপঝাড়ে ফেলে দেয়।

আজ শনিবার (৫ নভেম্বার ২০২২) তারিখ জেলা পুলিশ কনফারেন্স হলে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাঃ মাছুম আহাম্মদ ভুঞা সাংবাদিকদের সাথে অটোরিক্সা চালক হত্যা ও অটোরিক্সা ছিনতাইকৃতদের দ্রুততম গ্রেফতারে প্রেসব্রিফিং করেন। এ সময় পুলিশ কর্মকর্তাগন উপস্হিত ছিলেন।

আসামিদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ সুপার বলেন, পরিকল্পনা অনুযায়ী গত (২৯ অক্টোবর ২০২২) তারিখ রাত ৮টার দিকে গফরগাঁওয়ের জামতলা চৌরাস্তা থেকে আসামিরা হোসেনপুর যাওয়ার কথা বলে নাছির উদ্দিনের অটোরিকশায় উঠে৷ পৌনে ৯টার দিকে হোসেনপুর ব্রীজের কাছে পৌঁছলে চালকের গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। এরপর ছিনতাইকারীরা ঝোপের আড়ালে মরদেহ ফেলে তার অটোরিকশা ও মোবাইল সেটটি নিয়ে চলে যায়।

এসপি মাছুম আহাম্মদ ভুঁঞা আরও বলেন, এ হত্যার মূল হোতা মকবুল। সে সেলুনে চুল কাটার আড়ালে ছিনতাই চক্রের সাথে নিয়মিত যোগাযোগ ও পরিকল্পনা করত। একেক সময় একেকজনকে সঙ্গে নিয়ে কিশোরগঞ্জ ও ময়মনসিংহের সীমান্তবর্তী এলাকায় কখনো মারপিট, কখনো নেশাজাতীয় পানীয় পান করিয়ে অচেতন করে অটোরিকশা চুরি ও ছিনতাই করে আসছিল। এভাবে একটি সংঘবদ্ধ চক্র গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছিল মকবুল। তার বিরুদ্ধে একাধিক চুরি, ডাকাতি, অস্ত্র ও হত্যা মামলা রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আজ ভালুকা মুক্ত দিবস

দিনের বেলায় নাপিত রাতে ছিনতাই ও হত্যাকারী

Update Time : ০৪:৩৭:৪১ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২