Hi

ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নিবেদিত সেবা প্রদান করতে হবে মসিক মেয়র ইকরামুল হক টিটু

  • Reporter Name
  • Update Time : ০৯:৫০:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২
  • ২৩০ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নিবেদিত সেবা প্রদান করতে হবে। মানসিকতার পরিবর্তন, উন্নত প্রশিক্ষণ, প্রযুক্তির ব্যবহার ইত্যাদির মাধ্যমে সেবাদান প্রক্রিয়াকে আরও সহজ করতে হবে।

আজ বুধবার (০৩ আগস্ট ২০২২) তারিখ বেলা ১১ টায় শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে সিটি কর্পোরেশন পরিচালনা ব্যবস্থা (গভর্ন্যান্স) উন্নয়ন কৌশলপত্রের কর্মপরিকল্পনা গ্রহণ ও ডাব্লিউএলসিসি ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র ইকরামুল হক টিটু।

তিনি আরও বলেন, ভালো সেবা প্রদানের যদি নির্দিষ্ট লক্ষ্য থাকে তবে তা অর্জন সম্ভব। সেবা নিয়ে নাগরিকদের কাছে যেতে হবে। এতে সেবা যেমন বেশি দেওয়া যাবে তেমনি সেবা প্রদানে কোন সীমাবদ্ধতা থাকলে তাও জানানো যাবে।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আয়োজনে স্থানীয় সরকার বিভাগের স্ট্রেনদেনিং ক্যাপাসিটি অব সিটি কর্পোরেশন (C4C 2) প্রকল্পের সহযোগিতায় আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী।

এ সভায় প্যানেল মেয়র ও কাউন্সিলরবৃন্দ, সিটি কর্পোরেশনের বিভাগ ও শাখাপ্রধানগণ, C4C 2 প্রকল্পের চিফ অ্যাডভাইজর নাওকো আনজি সহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ফুলপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নিবেদিত সেবা প্রদান করতে হবে মসিক মেয়র ইকরামুল হক টিটু

Update Time : ০৯:৫০:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২