তারাকান্দায় বালিখাঁ আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে -জেলা প্রশাসক এনামুল হক
-
Reporter Name - Update Time : ০২:০৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২
- ১৯৫ Time View

মো: শামীম হোসাইন, তারাকান্দা প্রতিনিধি
ময়মনসিংহের তারাকান্দায় ৮ নভেম্বর বালিখাঁ ইউনিয়নে লক্ষীপুর গ্রামে মুজিববর্ষ উপলক্ষে গৃহহীন ও ভুমিহীনদের সরকারের দেওয়া আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন ময়মনসিংহের সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।
প্রকল্পে বসবাসরত ২৮ টি গৃহ এবং উপকারভোগীদের সার্বিক পরিস্থিতি বিষয়ে খোজ খবর নেন এবং তাদের সাথে কথা বলেন তিনি।
এ সময় তিনি আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী উপকারভোগীদের মাঝে সবজি বীজ, হাঁস-মুরগীর বাচ্চা এবং ফলজ গাছের চারা বিতরণকালে তিনি বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের কেবল একটি ইট-পাথরের ঘর দেননি, দিয়েছেন একটি আশ্রয়।এই আশ্রয়ে থেকেই আপনারা সমাজের অন্য সবারমত মাথা উচু করে বসবাস করবেন।আপনারা হয়ে উঠবেন আত্নমর্যাদা সম্পন্ন এবং স্বনির্ভর।
তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন সে স্বপ্ন বাস্তবায়নে আপনার নির্দেশনা মোতাবেক তারাকান্দায় কাজ করেছি। প্রত্যেকটি কাজের সময় আন্তরিক দিকনির্দেশনা প্রদানের জন্য আপনাকে ধন্যবাদ জানাই।আশ্রয়ন প্রকল্পের এখানে যারা উপকারভোগী রয়েছেন তারা একদিন এই সেমিপাকা ঘর থেকে অনেক বড় জায়গায় নিজেদের প্রতিষ্ঠিত করবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ফজলুল হক, পরিষদ ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাওছার আহমেদ , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকারিয়া আলম, উপসহকারী প্রকৌশলী এলজিইডি খান মোহাম্মদ মোহসিন, বালিখা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামছুল আলম, তারাকান্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খাদেমুল আলম শিশির, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ সচিব, বালিখা ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় জনসাধারণ, উপকারভোগীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

















