তারাকান্দায় ডিজিটাল উদ্বোধনী মেলা উদযাপন উপলক্ষে প্রেস ব্রিফিং
-
Reporter Name - Update Time : ০২:৫১:৪০ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২
- ১৭২ Time View

মো:শামীম হোসাইন,তারাকান্দা প্রতিনিধিময়মনসিংহের তারাকান্দায় উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ ডিজিটাল মেলা ২০২২ উদযাপন উপলক্ষে ৫ নভেম্বর রবিবার পরিষদ হল রুমে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত’র স্বাক্ষরিত
প্রেস রিলিজ থেকে জানা যায়,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরনে নেতৃত্বে ১৯৭১ সালর ১৬ ডিসেম্বর লাল সবুজের পতাকা নিয়ে জন্ম নেওয়া স্বাধীন বাংলাদেশ আজ বিশ্ব দরবারে ডিজিটাল বাংলাদেশ হিসেবে
মাথা উচুঁ করে দাড়িঁয়েছে।
বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের অনন্য উচ্চারণ ‘ ডিজিটাল বাংলাদেশ’ এর দর্শন যা ২০০৮ সালে আলোর মুখ দেখে।
মূলত ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার নেপথ্যে নায়ক হচ্ছে বর্তমান সরকার প্রধানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক
উপদেষ্ঠা সজীব ওয়াজেদ জয়।যার সুনিপুণ দিক নির্দেশনায় নাগরিক সুবিধা আজ হাতের মুঠোয়। অপটিক্যাল ফাইবার ক্যাবল স্থাপন,আইটি পার্ক স্থাপন,বিশ্বের বৃহত্তম তথ্য ভান্ডার ওয়েবপোর্টাল,ই সেবা কেন্দ্র, ই -কমার্স, মোবাইল ব্যাংকিং, টেলমেডিসিন সার্ভিস,মাল্টিমিডিয়া ক্লাসরুম,ই- টেন্ডার,ই-নথি, ই-মিউটেশন,অনলাইন টিকেট বুকিং,অনলাইন বিলিং সিস্টেম, ই ভিএম,৩৩৩,৯৯৯,১০৯.১০৬,১০৯০ তে ফোন কলের মাধ্যমে সেবা গ্রহনে জনজীবন করেছে সহজ ও আনন্দায়ক। এছাড়াও নানান সুযোগসুবিধার কথা উল্লেখ রয়েছে প্রেস রিলিজে।
বর্তমান সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড প্রচার,সরকারের গৃহীত উন্নয়ন কার্যক্রম প্রান্তিক মানুষের মাঝে তুলে ধরা ও জনগনকে সরকারের উন্নয়ন কর্মকান্ডের সাথে সম্পৃক্ত করার লক্ষে আগামি ৮ নভেম্বর উপজেলা চত্তরে “ডিজিটাল উদ্বোধনী মেলা ২০২২অনুষ্ঠিত হবে।
প্রেস ব্রিফিং এ উপজেলা কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা কাওছার আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রদীপ কুমার চক্রবর্তী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

















