তারাকান্দায় জেলা প্রশাসকের বদলী জনিত বিদায়ী সংবর্ধনা
-
Reporter Name - Update Time : ০৩:৩৯:২৩ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২
- ১৭১ Time View

মো: শামীম হোসাইন, তারাকান্দা:
ময়মনসিংহ জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল হকের যুগ্মসচিব পদে পদোন্নতি হওয়ায় বদলী জনিত বিদায় উপলক্ষে ৩০ নভেম্বর বুধবার সম্মেলণ কক্ষে সংবর্ধনা দিয়েছে তারাকান্দা উপজেলা প্রশাসন।
পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতাপাঠের মধ্যদিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।
উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত’র সভাপতিত্বে ও একাডেমিক সুপার ভাইজার সুধন কুমার বিশ্বাস এর সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, উপ পরিচালক স্থানীয় সরকার মো: জাঙ্গাগীর আলম, উপজেলা চেয়ারম্যান এড.ফজলুল হক,ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন,সালমা আক্তার কাকন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রদীপ কুমার চক্রবর্তী, কৃষি কর্মকর্তা জেসমিন নাহার, অফিসার ইনচার্জ আবুল খায়ের, ইউপি চেয়ারম্যান খাদেমুল আলম শিশির, ইকরামুল হক তালুকদার,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব প্রমূখ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগন,ইউপি চেয়ারম্যান বৃন্দ, ইউপি সচিববৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগন, শিক্ষক/শিক্ষিকা,সাংবাদিকবৃন্দ,ইসলামিক ফাউন্ডেশন কর্মকর্তাবৃন্দ সহ সুধীজন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে জেলা প্রধান অতিথি ও বিদায়ী জেলা প্রশাসকে বিভিন্ন দপ্তরের পক্ষথেকে ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে সম্মাননা জানানো হয় ।


















