জাকের পার্টি শ্রমিক ফ্রন্ট ময়মনসিংহ জেলা কর্তৃক আয়োজিত দাওয়াতী মিশন সভা অনুষ্ঠিত
-
Reporter Name - Update Time : ১১:১৫:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪
- ২৩২ Time View

স্টাফ রিপোর্টার আব্দুল মতিন মাসুদ ময়মনসিংহ জেলা কর্তৃক আয়োজিত বিশ্ব উরস শরীফ ২০২৪ইং উদযাপন উপলক্ষে ময়মনসিংহ জেলা জাকের পার্টি শ্রমিক ফ্রন্টের উদ্যোগে ধোবাউড়ায় দাওয়াতী মিশন সভা গতকাল রবিবার রাতে অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ জেলা জাকের পার্টি শ্রমিক ফ্রন্ট এর সিনিয়র সহ সভাপতি মোঃ আব্দুল হামিদ এর সভাপতিত্বে উক্ত মিশন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টি শ্রমিক ফ্রন্ট এর কেন্দ্রীয় বিপ্লবী সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম। তিনি বলেন জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব মোস্তফা আমীর ফয়সাল মোজাদ্দেদী সাহেব এর নির্দেশ ক্রমে বাইশরশি মিল মাঠে ৪দিন ব্যাপী মহাপবিত্র বিশ্ব উরস শরীফ উদযাপন করা হবে, সকলকে উরস শরীফে যাওয়ার জন্য দাওয়াত করা হইল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কামাল উদ্দিন লিটন, জাকের পার্টি শ্রমিক ফ্রন্ট এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিভাগী ও জেলা সভাপতি আব্দুল মতিন মাসুদ, যুগ্ম সাধারণ মোঃ জুলহাস মিয়া, উপজেলা শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক মোঃ খাইরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিম, আব্দুল হালিম প্রমূখ। আগামী ১০,১১,১২,১৩ ফেব্রুয়ারী শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার ৪দিন মহা পবিত্র বিশ্ব উরস শরীফ সদরপুর ফরিদপুর বাইশরশি মিল মাঠে অনুষ্ঠিত হবে

















