শিরোনামঃ
জনভোগান্তি লাঘবে মসিক ভ্রাম্যমাণ আদালতের মামলা ও জরিমানা
-
Reporter Name - Update Time : ০৬:২২:৩৫ অপরাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২
- ২৭৩ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।
যানজট নিরসনে ফুটপাতের উপর দোকান সরঞ্জাম রেখে নাগরিকের পথ চলাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করাসহ রাস্তার উপর মোটরসাইকেল রেখে যানজট সৃষ্টির অপরাধে ৫ টি মামলায় ১৬০০০ টাকা জরিমানা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার (০৬ জুলাই ২০২২) তারিখ বেলা ১২ টায় স্বদেশী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা।
এছাড়াও রাস্তা ও ফুটপাত দখল করে নির্মাণ সামগ্রী রেখে নাগরিক পথ চলাকে বিঘ্ন করে বিল্ডিং এর নির্মাণ কাজ করায় ভিন্ন একটি মামলায় ২০০০০ টাকা জরিমানা অনাদায়ে আইন অনুযায়ী বিনাশ্রম কারাদণ্ডাদেশ ঘোষণা করেন তিনি।
এ সময় স্যানটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
Tag :
ভ্রাম্যমান আদালত


















