Hi

ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলায় ১ জনের যাবজ্জীবন কারাদণ্ড

  • Reporter Name
  • Update Time : ০৫:২৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
  • ১৭৩ Time View

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত
চাঁপাইনবাবগঞ্জে মাদক আইনে দায়ের করা মামলায় মো. পলাশ (২৫) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাস কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. রবিউল ইসলাম দণ্ডিতের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত পলাশ জেলার শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ গ্রামের আব্দুর রশিদের ছেলে। একই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় সদর উপজেলার বাখর আলী গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে সাদিকুলকে (৪৫)কে বেকসুর খালাস দেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. রবিউল ইসলাম জানান, ২০১৬ সালের ২৯ নভেম্বর শিবগঞ্জের বসন্তপুর গ্রামে ১৫০ গ্রাম হেরোইনসহ পুলিশের হাতে আটক হয় পলাশ। পালিয়ে যায় সাদিকুল। এ ঘটনায় ওই দিন শিবগঞ্জ থানায় মামলা করেন শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক গৌতম চন্দ্র মালি। মামলার তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম ২০১৭ সালের ১২ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন। এরপর দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় প্রদান করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলায় ১ জনের যাবজ্জীবন কারাদণ্ড

Update Time : ০৫:২৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩