Hi

ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খাস জমিতে গাছ কাঁটায় বাঁধা দিতে গেলে বৃদ্ধ মহিলাকে গাছের সাথে বেঁধে রেখে মারধর

  • Reporter Name
  • Update Time : ১২:২৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩
  • ১৯৩ Time View

গোলাম কিবরিয়া পলাশ, স্টাফ রিপোর্টারঃ
মধ্যযুগীয় কায়দায় গাছের সাথে বেঁধে রেখে মারধর করে আহত করলো এক বৃদ্ধ মহিলাকে। বৃদ্ধ মহিলাকে বেঁধে রেখে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাটি ঘটে নেত্রকোনা কলমাকান্দা উপজেলার ভবানী পুর গ্রামে।

জানা গেছে, গত বুধবার (১৮ জানুয়ারী ২০২৩) তারিখ বিকাল আনুমানিক ৩.৩০ মিনিটে নেত্রকোনা কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের ভবানী পুর গ্রামের আব্দুল বারেক মিয়ার স্ত্রী কুলসুম বেগমকে গাছের সাথে বেঁধে রেখে মারধর করে আহত করে পার্শ্ববর্তী আব্দুস সোবহানগং।

এ বিষয়ে ভুক্তভোগী কুলসুম বেগমের স্বামী আব্দুল বারেক বলেন, আমার ঘরের পাশে সরকারি খাস জমিতে প্রায় ১৫ থেকে ২০ টি বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। যে গাছ গুলি আস্তে আস্তে বড় হয়ে এখন লাখ টাকার সম্পদ।

এ গাছ গুলি মধ্য হতে কিছু দিন আগেও ভূমিদস্যু আব্দুস সোবহানগং কয়েকটি গাছ কেটে নিয়ে বিক্রি করে। তখন এই মহিলা বাঁধা দিয়েও কোন কাজ হয়নি। পরে গত ১৮ জানুয়ারি বুধবার আবার গাছ কাঁটার জন্য আসে ভূমিদস্যু আব্দুস সোবহানগং। তখন আমার স্ত্রী বাঁধা দেয়।

বাঁধা দিতে গেলে আমার স্ত্রী কুলসুম বেগমকে গাছের সাথে বেঁধে রেখে মারধর করে অজ্ঞান করে ফেলে। পরে আমরা ৯৯৯ এ কল দিলে পুলিশ এসে আমার স্ত্রীকে উদ্ধার করে কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গিয়ে ভর্তি করলে। গুরুতর আহত দেখে চিকিৎসক প্রাথমিক ভাবে চিকিৎসা নিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।

এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল বারেক আরো বলেন, মারধর করার পর ভূমিদস্যু আব্দুস সোবহানগং উল্টো আমাদের নানান ভাবে হুমকি দিয়ে আসছে। মামলা মোকদ্দমায় গেলে আমার পরিবারের বড় ধরণের ক্ষতি সাধন করবে। এ ঘটনার পর থেকে আমার পরিবারের লোকজন নিয়ে আতংকে দিনযাপন করছি।

এ বিষয়ে আব্দুল বারেক বলেন, ১/ আব্দুস সোবহান, ২/ লাদেন মিয়া, ৩/ শাহিনুর আক্তার, ৪/ সৌরভ মিয়া, ৫/ আব্দুল মান্নান এ ৫জন সন্ত্রাসী প্রকৃতি লোক বটে। এমনকি এলাকায় ভূমিদস্যুতাসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত। আমার স্ত্রী কুলসুম বেগমকে এ ৫জন সন্ত্রাসী জোরপূর্বক গাছের সাথে বেঁধে রেখে মারধর করে।

এ ঘটনায় কলমাকান্দা থানার ওসি বলেন এ বিষয়টি আমি অবগত নই। থানায় কোন অভিযোগ আসেনি।তবে বাদী অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবো।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভালুকায় মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ

খাস জমিতে গাছ কাঁটায় বাঁধা দিতে গেলে বৃদ্ধ মহিলাকে গাছের সাথে বেঁধে রেখে মারধর

Update Time : ১২:২৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩