খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে অভিষেক অনুষ্ঠান ও পরিচিত সভা অনুষ্ঠিত
-
Reporter Name - Update Time : ১১:২৮:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩
- ১৫৫ Time View

মনির উদ্দিন মুন্না খাগড়াছড়ি জেলা প্রতিনিধি::
খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে অভিষেক অনুষ্ঠান, পরিচিতি সভা ও আলোচনা সভা, কমিটির সাবেক নেতাদের সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়। শুক্রবার দুপুরে সাড়ে ১২টার দিকে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সনজীব ত্রিপুরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদ-মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাশ’র সঞ্চালনায়
প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে দাঁড়িয়ে আছে। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। তার যোগ্য নেতৃত্বে আজ বাংলাদেশ উন্নয়নের জোয়াড়ে ভাসছে। বাংলাদেশ আওয়ামী লীগ অবশ্যই দুঃখ -দুর্দশা মানুষের পরম বন্ধু।বাংলাদেশ এখন ডিজিটাল হয়ে গেছে। আমরা এখন স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদেরকে অবশ্যই স্মার্ট মানুষ হতে হবে। ২০৪১সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের তাঁর সুযোগ্য কন্যা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আলোচনা সভার পরপরে সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক নেতৃবৃন্দদের মাঝে সম্মাননা স্মারক ও সনদ পত্র বিতরণ করা হয়।
বিকালের দিকে একাদশ জাতীয় নির্বাচনে বিজয়ের ৪(চার) বর্ষপূর্তি উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিন পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও
পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা আওয়ামী সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা পরিষদের সদস্য, এ্যাডভোকেট আশুতোষ চাকমা, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, জেলাপরিষদে সদস্য
নিলোৎপল খীসা,শতরুপা চাকমা, দপ্তর সম্পাদক চন্দন দে, উপ দপ্তর সম্পাদক নুরুল আজম,সদস্য এ্যাড. নুরুল্লা হিরো, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম ইসমাইল হোসেন, কৃষক লীগের আহ্বায়ক পিন্টু ভট্টাচার্য,জেলা যুবমহিলালীগের সভাপতি বিউটি রানি ত্রিপুরা, সাধারণ সম্পাদক বিলকিস চৌধুরী, সাবেক সাধারণ ফারজানা আজম,ভাইস চেয়ারম্যান আকতার হোসেনসহ সদর উপজেলা আওয়ামীলীগের নেতাতর্মীরা।

















