খাগড়াছড়ি (পুনাক) সভানেত্রী রেহানা ফেরদৌসী’র উদ্যোগে ৩ দিনব্যাপী রান্না প্রশিক্ষণ কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট প্রদান
-
Reporter Name - Update Time : ০৫:০৮:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩
- ২০৪ Time View

মনির উদ্দিন মুন্না খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ::
রন্ধন শিল্পী বিলকিস রহমানের পরিচালনায় পুনাক খাগড়াছড়ি এর পক্ষ থেকে তিন দিনব্যাপী রান্না প্রশিক্ষণ কর্মশালার শেষ দিনে –
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক খাগড়াছড়ি সভানেত্রী রেহানা ফেরদৌসী।
কর্মশালার শেষ দিনে সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম,অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা সহ পুনাকের সকল সদস্য ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
পুনাক সদস্য, জেলা পুলিশের নারী সদস্য ও নারী উদ্যোক্তা সহ ৭০ জন প্রশিক্ষণার্থী এ কর্মশালায় অংশগ্রহণ করেন। ৩দিনব্যাপী কর্মশালা এর সমাপনী ক্ষণে প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট প্রদান ও রন্ধনশিল্পী বিলকিস রহমান কে ক্রেস্ট প্রদান করেন পুনাক সভানেত্রী রেহানা ফেরদৌসী।
শিক্ষার্থীরা কোর্স সম্পন্ন করে প্রশিক্ষক ও পুনাকের প্রতি কৃতজ্ঞতা জানান,সভানেত্রী রেহানা ফেরদৌসী, প্রশিক্ষনার্থীদের উত্তরোত্তর সফলতা কামনা করেন এবং এ কর্মশালায় সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

















