খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত
-
Reporter Name - Update Time : ১০:৫৮:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২
- ১৪৩ Time View

মনির উদ্দিন মুন্না খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ::
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুসহ জাতীয় নেতার স্মৃতি ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা, আত্মত্যাগীদের সম্মানে ১ মিনিট নিরবতা পালন ও শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করেছে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠন।
সকালে নারিকেল বাগানস্থ জেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউনস্থ বঙ্গবন্ধুসহ জাতীয় ৪ নেতার স্মৃতি ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় দলীয় নেতাকর্মীরা। এ সময় ১ মিনিট নীরবতা পালন করে সংক্ষিপ্ত সমাবেশ শেষে চেঙ্গী এস্কায়ারে অবস্থিত শহীদ বেদিতে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানানো হয় আত্মত্যাগী শ্রেষ্ঠ সন্তানদের।
এ সময় খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, খাগড়াছড়ি মহিলা সংরক্ষিত আসনের এমপি বাসন্তী চাকমা , খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসিইপ্রু চৌধুরী অপু, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, ,সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া,সাংগঠনিক সম্পাদক মোঃ দিদারুল আলম দিদার, জেলা পরিষদ সদস্য এড. আশুতোষ চাকমা,পার্থ ত্রিপুরা জুয়েল, জেলা পরিষদ সদস্য খোকনেশ্বর ত্রিপুরা , জেলা পরিষদ সদস্য শতরূপা চাকমা, দপ্তর সম্পাদক চন্দন দে, উপ দপ্তর সম্পাদক ও সাংবাদিক নুরুল আজম,সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাস,জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম ইসমাইল হোসেন, জেলা কৃষক লীগের আহ্বায়ক পিন্টু ভট্টাচার্য,সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আকতার হোসেন,
জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহিনা আক্তার, সহ সভাপতি ও মহিলা সংস্থার চেয়ারম্যান নিগার সুলতানা, জেলা যুবমহিলালীগের সভাপতি বিউটি রানি ত্রিপুরা, সাধারণ সম্পাদক বিলকিস চৌধুরী, সাংগঠনিক সম্পাদক বিউটি চৌধুরী, সদর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন টিটু, পৌর যুবলীগের সভাপতি ও ২নং ওয়ার্ড কমিশনার মানিক পাটোয়ারীসহ দলের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেয়।


















