Hi

ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে মাস ব্যাপী নারী পুলিশ সদস্যদের স্কুটি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : ০১:৩৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪
  • ২৩০ Time View

শারমিন সরকার বৃষ্টি খাগড়াছড়ি প্রতিনিধি ::: “নারীর সম অধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে ৮মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে মাস ব্যাপী জেলা পুলিশের আয়োজনে স্কুটি রাইডিং প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।০৮ মার্চ (শুক্রবার) খাগড়াছড়ি পুলিশ লাইন্স মাঠে স্কুটি রাইডিং প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)।এ প্রশিক্ষণে ১০জন নারী প্রশিক্ষক ৬০জন নারী প্রশিক্ষণার্থীদের কারিগরিভাবে প্রশিক্ষণ প্রদান করবেন।উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় বলেন, অর্থনৈতিক বিনিয়োগ শুধুমাত্র বিনিয়োগ নয়, প্রশিক্ষণ ও বিনিয়োগ এর একটি বড় অংশ। তাই, প্রশিক্ষণের কোন বিকল্প নাই। প্রতিভা বিকাশে নারীদের প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হতে হবে। তথ্য প্রযুক্তির এ যুগে স্কুটি রাইডিং প্রশিক্ষণ নেয়া নারীদের জন্য অপরিহার্য। স্বল্প সময়ে নিজেদের কাজকর্ম দ্রুত সমাধান করতে স্কুটি রাইডিং একটি মাধ্যম। জেলা পুলিশ নারী পুলিশ সদস্যদের নিয়ে যে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে তা প্রশংসনীয়। এই প্রশিক্ষণ নারী পুলিশ সদস্যদের জন্য মাসব্যাপী চলবে।খাগড়াছড়িতে নারী পুলিশ সদস্যদের জন্য স্কুটি প্রশিক্ষণের উদ্যোগে প্রশিক্ষণার্থীরা পুলিশ সুপার মুক্তা ধর এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।এসময় প্রশিক্ষণার্থীরা বলেনে, স্কুটি প্রশিক্ষণ কর্মক্ষেত্রে যাতায়াতের বাড়তি সুবিধা এনে দিবে । ভিড় ঠেলে বাসে ওঠা নারীদের জন্য প্রায় অসম্ভব। আর গণপরিবহন নিরাপদও নয়। সবচেয়ে বড় কথা, আমি স্বাধীন নারী, আমার চলার পথও আমিই নিয়ন্ত্রণ করতে চাই। স্কুটি চালানো তুলনামূলক নিরাপদ।প্রশিক্ষকরা বলেন, যাতায়াতের সুবিধার্থে স্কুটি চালানো নারীদের জন্য সহজ উপায়। প্রাশিক্ষকরা বলেন, তারা চান নারীরা স্বাধীনভাবে ও নিরাপদে চলাফেরা করবে। সেই প্রত্যাশা বাস্তবায়নের অংশ হিসেবে তারা স্কুটি চালানো শেখানোর কার্যক্রম পরিচালনা করছেন। তাঁদের মতে, স্কুটি নারীদের চলাফেরা তুলনামূলক স্বাধীন ও নিরাপদ করবে।এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড আপস) জনাব মোঃ জসীম উদ্দিন পিপিএম, খাগড়াছড়ি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ তফিকুল আলম, সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ তানভীর হোসেন সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ফুলপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

খাগড়াছড়িতে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে মাস ব্যাপী নারী পুলিশ সদস্যদের স্কুটি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

Update Time : ০১:৩৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪