খাগড়াছড়িতে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে অসহায়, দুঃস্থ ও শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ
-
Reporter Name - Update Time : ১১:৫৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
- ১২৮ Time View

শারমিন সরকার বৃষ্টি খাগড়াছড়ি জেলা প্রতিনিধি::: “হাতে রেখে হাত, শীতার্তরা উষ্ণতা পাক, শীতের প্রতিটি রাত, উষ্ণতা ছড়িয়ে পড়ুক সকল প্রাণে” এই স্লোগানকে সামনে রেখে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে শতাধিক অসহায়, দুঃস্থ ও শীতার্তদের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। খাগড়াছড়িতে অসহায় ছিন্নমূল ভাসমান শীতার্ত মানুষদের মাঝে গতকাল রাতের আঁধারে শীত বস্ত্র বিতরণ করলেন জনাব জান্নাতুল ফেরদৌস তুলি, সভানেত্রী, পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক), খাগড়াছড়ি পার্বত্য জেলা। সভানেত্রী বলেন, ”প্রকৃতির নিয়মে ঋতুর পালাবদল ঘটে। কনকনে হিমেল হাওয়া ও তীব্র শৈত্য প্রবাহ অসহায়, দরিদ্র নিপীড়িত মানুষের অসহায়ত্বকে প্রকট করে তুলে। তারা যাতে এই প্রকট শীতে কষ্ট না পায় সেজন্য পুনাকের উদ্যোগে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অসহায়, দুঃস্থ ও এতিম শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করলাম। তিনি এ সময় আরো বলেন, সমাজে যারা আর্থিকভাবে স্বাবলম্বী মানুষ আছেন তাদেরও প্রকৃতির এই ক্রান্তিকালে অসহায় মানুষের পাশে এগিয়ে আসা উচিৎ। খাগড়াছড়ি জেলায় যেখানেই অসহায়, দুঃস্থ ও শীতার্ত মানুষ থাকবে সেখানেই পুনাকের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ করা হবে। শীত বস্ত্র বিতরণের এই মহতী কার্যক্রম অব্যাহত থাকবে। এসময় আরো উপস্থিত ছিলেন- জেসমিন আক্তার, সাধারন সম্পাদিকা (পুনাক), হাবিবা আক্তার রাখি, সদস্য সচিব (পুনাক) এবং কামরুন্নাহার লাইলী, পুলিশ পরিদর্শক (নিঃ), যুগ্ম সাধারন সম্পাদিকা (পুনাক) সহ জেলা পুনাকের অন্যান্য নারী পুলিশ সদস্যবৃন্দ।


















