খাগড়াছড়িতে ত্রিপুরানকল্যাণ সংসদ ও স্টুডেন্টসফোরামের উদ্যোগে বৈসু শোভাযাত্রা অনুষ্ঠিত
-
Reporter Name - Update Time : ০৮:৪৪:০২ পূর্বাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩
- ১৪৯ Time View

মনির উদ্দিন মুন্না খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ::
বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ ও ত্রিপুরা স্টুডেন্টসফোরাম’র উদ্যোগে খাগড়াছড়িতে ত্রিপুরা জাতির ঐতিহ্যবাহী বৈসু উৎসব -১৪৩৩ ত্রিপুরাব্দ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (০৮ এপ্রিল) সকালে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে ত্রিপুরাদের ঐতিহ্যবাহী গরয়া নৃত্যসহ ঐতিহ্যবাহী নানান ধরনের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন ও আলোচনা সভা শেষে শোভাযাত্রার উদ্বোধন করেন, প্রধান অতিথি ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
উপস্থিত ছিলেন –
খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জোন কমান্ডার লে: কর্ণেল মো. আবুল হাসনাত, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর মো. জাহিদ হাসান, পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, খোকনেশ্বর ত্রিপুরা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, বাত্রিকস সাধারণ সম্পাদক স্নেহাশীষ ত্রিপুরা মিঠুসহ ত্রিপুরা সমাজের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়,শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শহরের টাউন হল প্রাঙ্গণে এসে শেষ হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি সুশীল জীবন ত্রিপুরা।


















