খাগড়াছড়িতে আ’লীগের শান্তি সমাবেশ বিএনপির বিশৃঙ্খলা আর মানা হবে না
-
Reporter Name - Update Time : ০২:৪১:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩
- ১৬৩ Time View

মনির উদ্দিন মুন্না খাগড়াছড়ি প্রতিনিধি::
খাগড়াছড়ি দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ করেছে জেলা আওয়ামীলীগ ও সকল সহযোগি সংগঠন। শুক্রবার (২৬ মে ২০২৩) বিকেলে নারিকেল বাগানস্থ দলীয় কার্যালয়ে এ শান্তি সমাবেশ করে। এর আগে দলীয় নেতাকর্মীরা মিছিল নিয়ে শান্তি সমাবেশস্থলে জমায়েত হয়।
খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়ার সভাপতিত্বে সহ-দফতর সম্পাদক নুরুল আজমের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন-খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী,সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার,সাবেক জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা, জেলা আওয়ামীলীগের সদস্য নুরুল্লাহ হিরো,শামীম চৌধুরী,সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশ্বজিত রায় দাস,সহ সভাপতি ও সাবেক কমিশনার মেহেদী হাসান হেলাল, পৌর আওয়ামীলীগের সাধারণ পরিমল দেবনাথ, সাবেক যুবমহিলালীগের সাধারণ সম্পাদক ফারজানা আজম, যুব মহিলা লীগের সভাপতি বিউটি রানি ত্রিপুরা প্রমুখ।
এতে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারন সম্পাদক কেএম ইসমাইল, জেলা কৃষক লীগের সভাপতি পিন্টু ভট্টাচার্য, জাতীয় শ্রমিক লীগ খাগড়াছড়ি জেলা শাখার আহবায়ক জানু সিকদার, খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সঞ্জিব ত্রিপুরা,খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের আহবায়ক উবিক মোহন ত্রিপুরা।
এতে বক্তারা বলেন,ষড়যন্ত্র ও নৈরাজ্য আগুন সন্ত্রাস করে কখনো দেশের উন্নয়ন ঠেকানো যাবে না। বিএনপি এদেশের উন্নয়ন চায় না বলেই আগুন,প্রেটোল সন্ত্রাসসহ সাধারন মানুষের প্রাণহানির মধ্য দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে প্রতিরোধ করতে চায়। আর আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাস করে বলে দেশের অভাবনীয় উন্নয়ন করে যাচ্ছে।
এছাড়াও বিএনপি সরকার আমলে খাগড়াছড়িতে আওয়ামী লীগের ২১ নেতাকর্মী হত্যাসহ বিশৃঙ্খলার ফিরিস্তি তুলে ধরে বিএনপির আর কোন ষড়যন্ত্র মেনে নেওয়া হবেনা বলে হুশিয়ারী জানান।
অন্যদিকে বিএনপি খাগড়াছড়িতে সমাবেশে যাওয়ার পথে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে নেতাকর্মীদের হামলা ও ভাংচুরের ঘটনার নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান প্রশাসনের প্রতি।






















