Hi

ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কেশবপুরে স্কুল ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার ঘটনায় গ্রেফতার-১

  • Reporter Name
  • Update Time : ০৭:৫১:০১ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪
  • ১৩৮ Time View

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) যশোরের কেশবপুরে এক স্কুল ছাত্রীকে পাট ক্ষেতে ধরে নিয়ে চড়থাপ্পড় মেরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার ঘটনায় লিটন শেখ (৪০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত শুক্রবার (১৩ জুন) সকালে উপজেলার সন্ন্যাসগাছা গ্রামে ঘটনাটি ঘটেছে। ধর্ষণের চেষ্টার ঘটনা উল্লেখ করে ওই ছাত্রীর মা বাদী হয়ে থানায় একটি মামলা করেছে।থানার মামলা সূত্রে জানা গেছে, উপজেলার সন্ন্যাসগাছা গ্রামের এক কৃষকের স্কুল পড়ুয়া মেয়ে গত শুক্রবার (১৩ জুন) সকালে বাড়ির পাশে শাহাদাৎ হোসেনের মৎস্য ঘেরের ভেড়িতে ছাগলের জন্য ঘাস কাটতে যায়। সেখানেই আগে থেকেই একই গ্রামের কওছার শেখের ছেলে লিটন শেখ (৪০) ঘাস কাটতে ছিলো। ওইসময় লিটন শেখ ওই ছাত্রীকে একা পেয়ে তাকে জোর করে পাট ক্ষেতে ধরে নিয়ে চড়থাপ্পাড় মেরে ও মুখ চেপে ধরে তার পরিহিত পায়জামা খুলে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। ওইসময় স্কুল ছাত্রীর ডাক-চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে সে ঘটনাস্থল থেকে ছুটে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনা উল্লেখ করে ওইদিনই মেয়ের মা লিটন শেখের বিরুদ্ধে থানায় মামলা করেন। থানার মামলা নং-২। থানায় মামলা হওয়ার পরপরই ভেরচী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক শামীম হুসাইন সঙ্গীয় ফোর্স নিয়ে ওইদিন রাতেই সন্ন্যাসগাছা রয়নাবাজ এলাকায় অভিযান চালিয়ে লিটন শেখকে গ্রেফতার করেন।এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম বলেন, স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টাকারী লিটন শেখকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ফুলপুর থানার নতুন ওসি হিসেবে যোগ দিচ্ছেন মোহাম্মদ ফিরোজ হোসেন

কেশবপুরে স্কুল ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার ঘটনায় গ্রেফতার-১

Update Time : ০৭:৫১:০১ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪