Hi

ঢাকা ১১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

  • Reporter Name
  • Update Time : ১১:২০:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩
  • ১৯৬ Time View

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা)

কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন মাসব্যাপি নানা কর্মসূচির আয়োজন করেন। ২৬ মার্চ (রবিবার) সূর্যোদয়ের সাথে সাথে শেখ রাসেল মিনি স্টেডিয়াম প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা করা হয় এবং উপজেলা পরিষদ ক্যাম্পাসে উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে স্বাধীনতার মহান স্থপতি, মহাবিজয়ের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
নানা কর্মসূচির মধ্যে সকাল ৮:০০ ঘটিকায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কবুতর অবমুক্ত, আকাশে বেলুন ও ফেস্টুন ব্যানার উড্ডয়ন করেন প্রধান অতিথি হিসেবে কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম।

এরপর প্যারেড অধিনায়ক থানার উপ-পুলিশ পরিদর্শক অনিমেষ বিশ্বাস এর নেতৃত্বে পুলিশ বাহিনী, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ স্কাউটস, রোভার স্কাউটস, সরকারী, আধা সরকারী স্কুল-কলেজ এবং গার্লস গাইড কর্তৃক বর্ণাঢ্য কুচকাওয়াজ এ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ড এবং উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শোভা রায় এর সঞ্চালনায় কুচকাওয়াজ শেষে শিশুদের চিত্রাংকন, রচনা, আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে ও বর্ণাঢ্য কুচকাওয়াজ অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এইচ এম আমীর হোসেন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ মো: মফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আকতার সাদেক।

বিকেল ৪:০০ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে নানা কর্মসূচীর অংশ হিসেবে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন বিষয়ক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সমগ্র অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন সভাপতিত্ব করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু তপন কুমার ঘোষ মন্টু, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক বিশ্বাস শহিদুজ্জামান শহিদ, কেশবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শুভ্র প্রকাশ দাস, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মশিউর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আলমগীর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ এস এম জিল্লুর রশীদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, উপজেলা সমবায় অফিসার নাসিমা খাতুন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদার, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ রবিউল ইসলাম, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভালুকায় মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ

কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

Update Time : ১১:২০:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩