Hi

ঢাকা ১০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কেশবপুরে ব্রীজ নির্মাণের কাজ করাকালীন সময়ে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৫:২৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩
  • ২১৭ Time View

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) যশোরের কেশবপুরে ব্রীজ নির্মাণের কাজ করাকালীন সময়ে বিদ্যুতস্পৃষ্টে রেজাউল ইসলাম (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে ঘটনাটি ঘটেছে উপজেলার কুশলদিয়া গ্রামে। নিহত ব্যক্তি যশোর জেলার শার্শা উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের আলী হায়দারের ছেলে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, যশোর জেলার শার্শা উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের রেজাউল ইসলাম (৩৫) পেশায় একজন শ্রমিক। সে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় রাস্তা ও ব্রীজ নির্মাণের কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় ৬ জুলাই (বৃহস্পতিবার) সকালে কেশবপুর উপজেলার কুশলদিয়া গ্রামে বুড়িভদ্রা নদীর উপর দিয়ে নেপাল নাথের ব্রীজ নির্মাণের কাজ করাকালিন সময়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। ওইসময় অন্য শ্রমিকরা টের পেয়ে রেজাউল ইসলামকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহতের বিষয়ে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আহসানুল মিজান রুমি বলেন, রেজাউল ইসলামকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুর রহমান বলেন, ব্রীজ নির্মাণের কাজ করাকালীন সময়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের লোকজনের নিকট হস্তান্তর করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

কেশবপুরে ব্রীজ নির্মাণের কাজ করাকালীন সময়ে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু

Update Time : ০৫:২৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩