Hi

ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কেশবপুরে পাট ও উফশী আউশ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

  • Reporter Name
  • Update Time : ১০:৫২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩
  • ২৩২ Time View

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা)

যশোরের কেশবপুরে প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-১/২০২৩-২৪ মৌসুমে পাট ও উফশী আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক ৫২০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে পাটের বীজ ও উফশী আউশ ধানের বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার (২০ মার্চ) সকালে কেশবপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে উপজেলা পরিষদের চত্বরে ৩৭০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ১ কেজি পাটের বীজ এবং ১৫০০ জন কৃষকের মাঝে ৫ কেজি উফশী আউশ ধানের বীজ এবং ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি রাসায়নিক সার বিতরণ করা হয়।

বীজ বিতরণ অনুষ্ঠানে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রিমা আক্তার, সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ আলতাফ হোসেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল, উপ-সহকারি কৃষি কর্মকর্তা অনাথ বন্ধু দাস, শেখ আবুল কাসেম, রুস্তম আলী, গিয়াসউদ্দিন আহমেদ, মোঃ নূর ইসলাম, অচ্যুৎ গাইন, আলিমুর রহমান, বিকাশ কুমার মন্ডল, হাবিবুর রহমান, জি এম জাহাঙ্গীর হোসেন, মশিউর রহমানসহ উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকবৃন্দ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভালুকায় মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ

কেশবপুরে পাট ও উফশী আউশ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

Update Time : ১০:৫২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩