কেন্দুয়ায় বিস্ফোরক মামলার আসামি রিমান্ডে- ০২ জন
-
Reporter Name - Update Time : ০৭:৩২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
- ১৩২ Time View

আতিক -কেন্দুয়া,নেত্রকোনা প্রতিনিধি : –
নেত্রকোণার কেন্দুয়া থানায় বিস্ফোরক মামলার আসামি কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান ভূঁঞা ও মোঃ তাজুল ইসলাম তাজুকে রিমান্ডে আনা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে দুই জনকে দুইদিনের রিমান্ডে আনা হয়েছে।
কেন্দুয়া থানার তদন্ত ওসি ও মামলার তদন্ত কর্মকর্তা মোঃ ওমর কাইউম জানান,-একই মামলায় দুই জনকে দুই দিনের রিমান্ডে আনা হয়েছে ।
উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর কেন্দুয়া পৌরসভার বাদে আঠারবাড়ীর মোঃ দেলোয়ার হোসেনের ছেলে মোঃ জামাল উদ্দিন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলা নং ২০( ৯)২৪ইং।
মামলা সূত্রে জানা যায়, কেন্দুয়া বাজার, কেন্দুয়া জয় হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন ও থানা থেকে কিছু দূরে বিএনপির দলীয় কার্যালয়ে মিছিলসহ বিস্ফোরক দ্রব্য (ককটেল) বিস্ফোরণ ঘটিয়ে জনমনে ত্রাস সঞ্চার করতঃ হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় এ মামলা দায়ের করা হয় ।























