Hi

ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ওসি হিসেবে আব্দুল্লাহ আল মামুনের যোগদানের পর থেকে পাল্টে গেছে ফুলপুরের দৃশ্যপট

  • Reporter Name
  • Update Time : ০৫:২১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩
  • ১৬০ Time View

ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম খান,

ময়মনসিংহের ফুলপুর থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যারা যোগদান করেছেন আব্দুল্লাহ আল মামুন তাদের মধ্যে অন্যতম। একজন ওসি হিসেবে তিনি অত্যন্ত দক্ষ, সুযোগ্য, সৎ ও আদর্শ। তিনি একজন সাদা মনের ও মানবিক মানুষ। তিনি এ থানায় যোগদানের পর মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষকে মূল্যায়ণ করছেন। যে কোন মানুষ তার নিকট যথাযথ সম্মান পেয়ে থাকেন। বহু মামলা তিনি সামাজিক দরবারের মাধ্যমে মীমাংসা করে দিয়েছেন। এমন কারো নিকট থেকে শুনি নাই যে, তিনি ওসি সাহেবের নিকট গিয়ে পেরেশানি বা হয়রানির শিকার হয়েছেন। বরং এমনটিই শোনা যায় যে, ওসি সাহেবের নিকট গিয়ে অতি সহজে পেরেশানিমুক্ত হলাম। কোন আপ্যায়ন ছাড়া কেউ তার নিকট থেকে ফিরেছেন এমনটিও শোনা যায় না।
অনেক ওসি আছেন যারা এত মুড নিয়ে থাকেন যে, তাদের অফিসে গ্রামের সাধারণ মানুষ ঢুকতেই সাহস পান না। আর ওসি আব্দুল্লাহ আল মামুন এর সম্পূর্ণ বিপরীত। যে কোন মানুষ তার নিকট গেলে মনে হয় যে, তারা একজন অভিভাবকের নিকট গেলেন। মনের কথা খুলে বলতে পারেন এবং পান কাঙ্খিত সমাধান। আজ তেমনই একজন মা এসেছিলেন । তিনি ওসি আব্দুল্লাহ আল মামুনের নিকট এসেছিলেন একটি অভিযোগ নিয়ে। পরে তার সবকথা ধৈর্যের সাথে শুনে তাৎক্ষণিক তিনি সুপরামর্শ দিয়ে ওই বৃদ্ধ মাকে বাড়ি পাঠান। বিগত দিনে এত ভাল ওসির সাথে অন্তত: আমার দেখা হয়নি। এই মানুষটিকে আমরা দেখেছি, ফুলপুরের একজন মুমূর্ষু রোগীকে বাঁচাতে নিজের গায়ের রক্ত দিতে হাসপাতালে গিয়ে হাজির। ওসি আব্দুল্লাহ আল মামুন ফুলপুর থানায় যোগদানের পর থেকেই তার সরকারি দায়িত্ব পালন, ফুলপুরকে মাদক, জুয়া, বাল্যবিবাহ, চুরি ও ছিনতাইসহ অপরাধমুক্ত করতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। শুধু তাই নয়, এর পাশাপাশি তিনি নানা সামাজিক ও মানবিক কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছেন নিয়মিত। ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন আমার অফিসের দরজা সর্বসাধারণের জন্য খোলা রয়েছ। আমার মনে হয়, দেশের প্রতিটি থানায় এমন একজন করে ওসি আব্দুল্লাহ আল মামুন থাকা প্রয়োজন। তাহলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাঙ্খিত সোনার বাংলা গড়ে তোলা সম্ভব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ওসি হিসেবে আব্দুল্লাহ আল মামুনের যোগদানের পর থেকে পাল্টে গেছে ফুলপুরের দৃশ্যপট

Update Time : ০৫:২১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩