উত্তম চক্রবর্তী রকেট স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি নির্বাচিত,ভালুকায় ফুল দিয়ে বরণ
-
Reporter Name - Update Time : ০১:০৯:০৯ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩
- ২৪৬ Time View

গোলাম কিবরীয়া পলাশ ময়মনসিংহ :
আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ-এর ময়মনসিংহ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন উত্তম চক্রবর্তী রকেট।
১১এপ্রিল সন্ধ্যায় ভালুকায় তাকে ফুল দিয়ে বরণ করেন, আসাদুজ্জামান সানা, হারুন খুররম, আহসানুল ইসলাম হিমেল, রতন মন্ডল,মিজানুর রহমান ফেরদৌস, ইমতিয়াজ আহমেদ রিফাত, শাকিল হাসান অনন্ত প্রমুখ।
জানা গেছে, আজ মঙ্গলবার (১১ এপ্রিল ২০২৩) তারিখ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এর পেডে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ-এর কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেসবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু এর যৌথ স্বাক্ষরিত পেডের মাধ্যমে প্রকাশ করা হয়।
কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেসবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু এর যৌথ স্বাক্ষরিত পেডে যা উল্লেখ করেন তা হুবহু তুলে ধরা হলোঃ
প্রিয় সহকর্মী,
শুভেচ্ছা গ্রহণ করবেন। আপনাকে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ময়মনসিংহ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি পদে মনোনীত করা হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ও আদর্শ বাস্তবায়ন এবং দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে সুখী-সমৃদ্ধ-আত্মনির্ভরশীল বাংলাদেশ বিনির্মাণে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ অঙ্গীকারবদ্ধ।
আশা করি, সংগঠনের ঘোষণাপত্র ও গঠনতন্ত্র অনুযায়ী একজন আদর্শ স্বেচ্ছাসেবক হিসেবে আপনি শৃঙ্খলা, নিষ্ঠা, আন্তরিকতা ও সততার সাথে সাংগঠনিক দায়িত্ব পালনে সচেষ্ট হবেন। আপনার একাগ্রতা, শ্রম ও মেধা ময়মনসিংহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ-এর কার্যক্রমে নতুন গতিবেগ সঞ্চারিত করতে সহায়তা করবে।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এর পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
















