“আমরা একেকজন পুরুষ”
-
Reporter Name - Update Time : ০৮:৫২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২
- ৩৬৪ Time View

————————————মোশাররফ সোহেল
প্রিয়ার চোখে, আমি একজন প্রচন্ড স্বার্থপর মানুষ।
আমার পুরোটা বিকিয়ে দিয়েও
আমি ওর মুখে হাসি দেখিনি।
বরং কৌশলতার তকমায় ওর লাল রক্তবর্ণ রূপ দেখেছি,বহু বার।
সারা মাসের কষ্টার্জিত হাজার টাকা
ঐ মিষ্টি হাসির জন্য মুহূর্তেই বিলিয়ে দিয়েছি।
মাইলের পর মাইল হেঁটে 10 টাকা বাঁচিয়ে
ওর জন্য একটি লাল গোলাপ নিয়েছি
তবুও তার প্রিয় আমি হতে পারিনি।
কারণ আমি একজন পুরুষ
অসম সাহস আর ত্যাগের ধূম্র তামাটে একজন মানুষ।
চোখে জল নয়
বরং পান্নার লাল বর্ণে আমি ফুঁসে উঠি বার বার
গোলাপের চারপাশের কাঁটার ভয়ে আমি কিছু হঠার নয়
কারণ আমি যে গোলাপকে বড্ড ভালোবাসি।
স্ত্রীর চোখে,এই বিশ্ব ভুবনে আমি বড় অপাংক্তেয়
নিজের ছকের বাইরে আমি বড্ড বেমানান
অফিস শেষে ক্লান্ত দেহে
দু’হাতে দুটি ব্যাগ নিয়ে আসা আমি একজন মানুষ।
কলিংবেলে সে তো আমারই আওয়াজ
অগ্নিমূর্তি তীব্র চিৎকারে দাঁড়িয়ে থাকা আমি একজন গোবেচারা।
এতক্ষণে আসার সময় হলো?
থেকে গেলেই তো হতো!
চিৎকার কে হজম করার এক নিপুণ কারিগর
ব্যথাকে ব্যথা নয়
টলটল চোখে আকাশ পানে তাকিয়ে থাকা
সেই আমি তো একজন পুরুষ।
বাবা মা ভাই বোনের চোখে,
আমি নিজেকে নিয়ে ভীষণ ব্যস্ত থাকা এক মানুষ।
কারো কথা ভাবার সময় নাকি আমার নেই
অথচ,প্রতিটি বর্ণাঢ্য আয়োজন,বা অর্জনে
আমার শতভাগেও
পাইনি কোন প্রশংসা স্তুুতি।
পথের ধারের ছোট্ট শিশির কনাতেই ভেবেছি প্রাণ
প্রাণের তরে প্রাণ সঁপেছি।
পাওয়াতে মোরা তৃপ্ত নই
না পাওয়ার অক্ষমতায় আমরা যে বড় বেশি অভিশপ্ত।
অভিশপ্ত মানুষের পরম নির্ভরতা নেই
থাকতে পারে না
কারণ আমিই তো দৃঢ়পায়ে হেঁটে চলা একজন পুরুষ।
আর আমার প্রাণ প্রিয় সন্তানের চোখে,
আমি যে বড্ড সেঁকেলে, ঘুনে ধরা একজন মানুষ।
বর্ণে কিংবা অবয়বে ঝিমিয়ে পড়া এই সমাজের একজন।
আর আমার চোখে আমার সন্তান এই ধরার পরম সৌন্দর্য।
যার সুধাপানে তৃপ্ত নয়
বরং অতৃপ্তিই থাকে জনম ভর।
আমিই তো বেলা শেষে হেঁটে চলা একজন পুরুষ।
সুন্দরের মৃত্যু হোক তা কখনোই চাইনা,
চাইতে পারি না
কালের যাত্রায় চরম অসুন্দরের ধারক-বাহক আমরাই সেই পুরুষ।
আমরা সুখের ব্রতী নয়, সুখের ফেরি করি।
সকলের চোখের ভাষা মোদের বুঝতে হয়
হৃদয়ের গভীর গোপন জায়গায় নিতে হয় মোর অবস্থান
কিন্তু আমাদের চোখ যেন নির্বিকার,নিশ্চল
হৃদয় যেন অনুভূতিহীন এক বিশাল পান্ডুলিপি
আমরা মেঘের পরে মেঘের কালো অন্ধকারে হারিয়ে যাই,হারিয়ে যেতে হয়।
দায়িত্বের মাঝে নিজেকে করেছিলাম সমর্পণ
প্রতিদানে, চরম অবজ্ঞা পেয়েছি সারাক্ষণ ।
ঘরে- বাইরে,প্রিয়জন ও অপ্রিয়জনে,কাছে-দূরে সর্বত্র
এসেছিলাম এই জগতে বিশাল আনন্দ দিয়ে
চলে যাব এক বুক অপ্রকাশিত ব্যথা নিয়ে ।
আমরাই তো দৃঢ় পায়ে হেঁটে চলা এক একজন পুরুষ।

















