Hi

ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৫৯বিজিবির অভিযানে আজমতপুর সীমান্তে ১টি বিদেশী অস্ত্র, সহ ১ জন আটক

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৬:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩
  • ১৩১ Time View

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ: গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় যে, গত ১১ অক্টোবর ২০২৩ তারিখ আনুমানিক ৮:০০- ১০ :০০ ঘটিকার মধ্যে আজমতপুর বিওপির দায়িত্বপূর্ন এলাকা দিয়ে চোরাকারবারী কর্তৃক ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধ অস্ত্র পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে। এপ্রেক্ষিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল আজমতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮১/১০-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হুদমাপাড়া আসারীর আমবাগানে ওঁৎ পেতে থাকে। পরবর্তীতে আনুমানিক ১০ : ০০ ঘটিকায় ০৪-০৫ জন লোককে শূন্য লাইন হতে বাংলাদেশে আসার সময় বিজিবি টহল দল কর্তৃক তাদেরকে চ্যালেঞ্জ করে ধাওয়া দিলে চোরাকারবারীরা পালানোর চেষ্টা করে ঐ সময় বিজিবি টহল দল কর্তৃক মোঃ রুহুল আমিন(৩০), পিতা-মোঃ আনারুল, গ্রাম-বাগিচাপাড়া, ডাকঘর-আজমতপুর, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে আটক করতে সক্ষম হয় এবং অন্য ৪ জন চোরাকারবারী রাতের অন্ধকারে আমবাগানের ভিতর দিয়ে পালিয়ে যায়। উক্ত আটককৃত ব্যক্তিকে তল্লাশী করে ১টি অবৈধ বিদেশী অস্ত্র, ৬ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন এবং পলাতক চোরাকারবারীদের ফেলে যাওয়া ১টি হাসুয়া জব্দ করা হয়। আটককৃত আসামীকে থানায় সোপর্দ এবং পালিয়ে যাওয়া আসামীদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।

এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদক ও অস্ত্র চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ডিকেএমসি হসপিটাল চিকিৎসা বিষয়ক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

৫৯বিজিবির অভিযানে আজমতপুর সীমান্তে ১টি বিদেশী অস্ত্র, সহ ১ জন আটক

Update Time : ০৩:৩৬:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩