৫৩ বিজিবির অভিযানে সীমান্তে ২টি পিস্তল,৪টি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি আটক
-
Reporter Name - Update Time : ০৪:১০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩
- ১৩২ Time View

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
গোপন তথ্যের ভিত্তিতে আজ ২৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখ ভোররাত ৪ টার সময় অত্র ব্যাটালিয়নের অধিনায়কের নেতৃত্বে মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের রামনাথপুর গ্রামে নদী সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ২টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি জব্দ করতে সক্ষম হয়।
এ সময়ে বিজিবি টহলদল রামনাথপুর নদীর ঘাট এলাকায় অস্ত্র চোরাচালানের পূর্বতথ্যের ভিত্তিতে ফাঁদ পেতে থাকে। আনুমানিক ৪টার সময় একজন ব্যক্তিকে নদী সাঁতার কেটে তীরে উঠতে দেখে টহলদল তাকে চ্যালেঞ্জ করলে সে তার সংগে থাকা একটি ব্যাগ ফেলে নদীতে ঝাঁপ দিয়ে সাতার কেটে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল ব্যাগটি তল্লাশী করে ২টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি জব্দ করে। উদ্ধারকৃত অস্ত্র শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাহিদ হোসেন বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় অস্ত্র, গোলাবারুদ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে




















