স্কালপচার আর্কিটেক্টস এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
-
Reporter Name - Update Time : ০২:৫৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
- ১৪৭ Time View

মোঃ আকাশ আহমেদ, ভালুকা প্রতিনিধিঃ স্কালপচার আর্কিটেক্টস এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটি ঝমকালো ভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন স্কালপচার আর্কিটেক্টস এর প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডাইরেক্টর এবং বিডকোয়া’র সদস্য জনাব আবুল হাসান মামুন। উপস্থিত ছিলেন কোম্পানির প্রিন্সিপাল আর্চিটেক্ট জনাব ফেরদৌস রাহমান লিখন এবং এক্সিকিউটিভ ডাইরেক্টর মোঃ জুবায়ের আলম ইমন । এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর ডাক্তার মোহাম্মাদ আব্দুল গনি মোল্লা (সাবেক পরিচালক নিটোর ).আরো উপস্থিত ছিলেন জনাব জিয়াউল হক পলাশ (অতিরিক্ত পুলিশ সুপার). এপিবিএন. বিডকোয়া সভাপতি মোহাম্মদ আলী ভূঁইয়া, বিডকোয়া সাধারণ সম্পাদক কামরুজ্জামান সজিব সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্কালপচার আর্কিটেক্টস ৮ বছরের অর্জন ও সাফল্য নিয়ে আলোকপাত করা হয় এবং কেক কাটা ইফতার ও ডিনারের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।























