Hi

ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাঁথিয়ায় কবর থেকে লাশ চুরি

  • Reporter Name
  • Update Time : ১১:২৬:০০ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪
  • ২৭৪ Time View

শামীম আহমেদ পাবনা জেলা প্রতিনিধিঃ-—-পাবনার সুজানগরের পর এবার সাঁথিয়া থেকে তিনটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালে ওই স্থানীয়রা কঙ্কাল চুরির বিষয়টি জানতে পারেন।

স্থানীয়রা জানান, উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের রাজাপুর গ্রামের মাঠের মধ্যে একটি গ্রামীণ কবরস্থান রয়েছে। আজ সকালে ওই কবরস্থানের পুরোনো কবরে এলোমেলো গর্ত দেখতে পান এলাকাবাসী। পরে তাঁরা কবরস্থানের ভেতরে দেখতে পান সাদা কাপড় পড়ে আছে। এর মধ্যে কোনো কঙ্কাল নেই। এভাবে দুষ্কৃতকারীরা একজন নারী, একজন পুরুষ ও একটি শিশুর কঙ্কাল চুরি করে নিয়ে গেছে। ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী তাঁদের স্বজনদের কবর ঠিক আছে কি না, তা দেখার জন্য কবরস্থানে ভিড় করেন।

রাজাপুর গ্রামের জালাল উদ্দিন জানান, কবরস্থানের কাছে তিনি তিল শুকাচ্ছিলেন। হঠাৎ নজরে আসে একটি কবরের বাঁশের চাতাল উঁচু হয়ে আছে। তিনি অন্যদের সঙ্গে নিয়ে কবরস্থানে গিয়ে দেখেন কবরটিতে গর্ত করা। পরে তাঁরা মাটি সরিয়ে দেখেন কবরের ভেতরে কঙ্কাল নেই। এভাবে একে একে তিনটি কবর থেকে দুষ্কৃতকারীরা তিনটি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে।

তিনি আরও জানান, গতকাল রাতের কোনো একসময় এ কঙ্কালগুলো চুরি করা হয়েছে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘কবর থেকে কঙ্কাল চুরি—এটা খুবই অপ্রত্যাশিত। কবরস্থানে পাহারাদার রাখাও সম্ভব নয়। তবে তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাঁথিয়ায় কবর থেকে লাশ চুরি

Update Time : ১১:২৬:০০ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪