Hi

ঢাকা ১০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে সংঘর্ষ আহত ৬

  • Reporter Name
  • Update Time : ০৭:১৫:২৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
  • ১১৬ Time View

মোঃ সাকিব খান মাগুরা জেলা প্রতিনিধি

মাগুরার শ্রীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু-গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে উপজেলার খোর্দ্দরহুয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার খোর্দ্দরহুয়া গ্রামে সামজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোকলেম জোয়ার্দার ও বক্কার মোল্যার মধ্যে বিরোধ চলে আসছিল৷ এ বিরোধের জেরে মঙ্গলবার বিকেলে উপজেলার খোর্দ্দরহুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মোকলেম জোয়ার্দার গ্রুপের মোফাজ্জেল জোয়ার্দারের সাথে বক্কার মোল্যার সমর্থক নাজমুল হোসেন বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এ সময় নাজমুল মোফাজ্জেলকে মারধর করে এবং তার ব্যবহৃত মোটরসাইকেল আটকে রাখে। পরে মোকলেম জোয়ার্দারের লোকজন মোটরসাইকেল আনতে গেলে দু-গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় মোকলেম জোয়ার্দার, মোজাফফর, নাজমুল, হাসানসহ উভয় গ্রুপের ৬ জন আহত হয়। আহতরা বর্তমানে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, সংবাদ পাওয়ার পর পুলিশ সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে সংঘর্ষ আহত ৬

Update Time : ০৭:১৫:২৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫