শিরোনামঃ
শ্রীপুরে বিএনপির মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত
-
Reporter Name - Update Time : ০৪:৫৪:২৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪
- ১৯৩ Time View

মোঃ সাকিব খান মাগুরা জেলা প্রতিনিধি মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়ন বিএনপির আয়োজনে মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শ্রীকোল বাজারে এ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জোয়ার্দার আশরাফুল আলম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিন্টু চৌধুরী, শ্রীকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান খাজা, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মুকুল মোল্যা, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহ আলম তুফান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হেমায়েত হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
Tag :
মাগুরা
জনপ্রিয়























