Hi

ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে দেশীয় অস্ত্র উদ্ধার 

 মোঃ সাকিব খানের শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি  মাগুরার শ্রীপুরে রাজিব জোয়ার্দার ও শিমুল ঘোষ ও আকেন শেখের দোকান থেকে ধারলো ২ টি চাপাতি ও ২ টি ছোল উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে খামারপাড়া বাজার কমিটি ও স্থানীয়রা অস্ত্রগুলো উদ্ধার করে। বাজার কমিটি ও স্থানীয়রা শ্রীকোল ইউনিয়ন পরিষদে দেশীয় অস্ত্রসহ বারইপাড়া গ্রামের রাজিব জোয়ার্দ্দার ও খড়িবাড়িয়া গ্রামের আকেন শেখকে নিয়ে যায়। পরে পুলিশের হস্তক্ষেপে অস্ত্রগুলো শ্রীপুর থানায় নিয়ে যাওয়া হয়।  স্থানীয়দের দাবি, খামারপাড়া বাজারে রাজিব জোয়ার্দার, শিমুল ঘোষ ও আকেন শেখের দোকানে বারইপাড়া গ্রামের নজরুল মোল্যার ছেলে আল-মামুন মোল্যা (৪০) বড় ধরণের সন্ত্রাসী কর্মকাণ্ড করার উদ্দেশ্যে অস্ত্রগুলো রেখেছে। সেই সাথে এ কর্মকাণ্ডের সাথে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে অভিযুক্ত রাজিব জোয়ার্দার বলেন, আমার দোকানে বারইপাড়া গ্রামের নজরুল মোল্যার ছেলে আল-মামুন মোল্যা আসা-যাওয়া করে। দোকানের চাবিও তার কাছে আছে। কখন যে সে এ অস্ত্রগুলো রেখেছে আমি জানি না।  এ বিষয়ে খামারপাড়া বাজার কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস, তাদের দোকানে অস্ত্র রাখা আছে এমন সংবাদের ভিত্তিতে বাজার কমিটি ও স্থানীয়রা দোকানে তল্লাশি করে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। পরে অস্ত্রসহ রাজিব জোয়ার্দার ও আকেন শেখকে পরিষদে হাজির করেছি।  এ বিষয়ে খামারপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক মোল্যা শাহাদৎ হোসেন বলেন, আমরা এ বিষয়ে শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটিসহ ইউনিয়ন পরিষদে বসেছিলাম। পরে বিষয়টি পুলিশকে জানানোর পর পুলিশ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।  এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বলেন, সেখানে পুলিশ গিয়ে অস্ত্র উদ্ধার করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

শ্রীপুরে দেশীয় অস্ত্র উদ্ধার 

Update Time : ০৫:১৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪