Hi

ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে সুতা কারখানায় অগ্নিকাণ্ড

  • Reporter Name
  • Update Time : ১১:২৪:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
  • ১৩৯ Time View

রূপগঞ্জ নারায়নগঞ্জ প্রতিনিধি,

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডিএকে টেক্সটাইল নামক একটি সুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের ভায়েলা এলাকায় মুড়াপাড়া ভুলতা সড়কের পাশে সাইজিং মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মিলে পলেস্টার,টিস্যু ও নাইলন জাতীয় সুতা তৈরি হয়। এ জাতীয় পদার্থে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে। মিলে আগুন লাগার অল্প সময়ের মধ্যেই পুরো কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। তবে আগুনে সূত্রপাত জানা যায়নি। খবর পেয়ে কাঞ্চন, ডেমরা ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের চার ইউনিটের কর্মীরা একঘণ্টা চেষ্টা চালিয়ে রাত আটটার সময় আগুন নিয়ন্ত্রণে আনে।

মিল মালিক শ্রী কিংকর বাবু বলেন, তার মালিকানাধীন এ টেক্সটাইল মিলে পলেস্টার, টিস্যু ও নাইলন সূতা তৈরি ও সাইজিং করা হয়।

মিলের ব্যবস্থাপক শ্রী তরু বাবু বলেন, হঠাৎ করে আগুনের শিখা দেখতে পেয়ে মেলে কর্মরত শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করে পরবর্তীতে দ্রুত আগুন পুরো মিলে ছড়িয়ে পরে। টেক্সটে মিলের কাঁচামাল,উৎপাদিত সুতা, সাইজিং করা সুতা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে । সুতাসহ মেশিনের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

রামিসার হত্যাকারীর বিচার আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবো সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড- প্রধানমন্ত্রী

রূপগঞ্জে সুতা কারখানায় অগ্নিকাণ্ড

Update Time : ১১:২৪:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪