রংপুর উন্নয়নে বদলে দিয়েছে শেখ হাসিনা-নৌ প্রতিমন্ত্রী
-
Reporter Name - Update Time : ০৭:৩১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
- ১৭৭ Time View

নিজেস্ব প্রতিনিধিঃ
স্বাধীনতার পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে রংপুর উন্নয়নে বদলে গেছে। আগামীতে রংপুরের উন্নয়ন সম্ভাবনার দুয়ার আরো খুলে যাবে। আগামী ২ রা আগষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুরের মহাসমাবেশে সে রকমী ঘোষণা দিবে আমরা মনে করি। গতকাল বৃহস্পতিবার সন্ধায় সদর উপজেলা শাহাবাজপুর স্কুল মাঠে উপজেলা আওয়ামী’লীগের বিশেষ বর্ধিত সভায় এ কথা বলেছেন কেন্দ্রীয় আওয়ামী’লীগের সাংগঠনিক সম্পাদক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহামুদ চৌধুরী।
রংপুর সদর উপজেলা আওয়ামী’লীগের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ কে এম হালিমুল হকের সঞ্চালনায় বিশেষ বর্ধিত সভায় আরো বক্তব্য রাখেন রংপুর বিভাগের দায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সুজিৎ রায় নন্দি,আওয়ামী’ লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, জেলা আওয়ামী’লীগের আহ্বায়ক কমিটির সদস্য এ্যাডভকেট আনোয়ারুল ইসলাম, সদর উপজেলার চেয়ারম্যান নাছিমা জামান ববি, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির হোসেন সহ জেলা ও উপজেলার নেত্রীবৃন্দ।
বর্ধিত সভায় ২রা আগষ্টের মহা সমাবেশ সফল করার জন্য নেতাকর্মীদের জাগরণ ঘটনো হয়।
















