Hi

ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মে দিবসে দেশের সকল শ্রমজীবী মানুষের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন-জাপার নেতা বাবুল

 মোঃ আকাশ আহমেদ, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ- আজ পহেলা মে বুধবার,এক বিবৃতিতে জাপার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল বলেন-শোষকের রক্তচক্ষু উপেক্ষা করে অধিকার আদায়ের অনুপ্রেরণা হচ্ছে মে দিবস। এছাড়া তিনি বলেন এমন মাহেন্দ্রক্ষণে আমি দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এছাড়া জাপার নেতা বলেন -মে দিবস লড়াই করতে শেখায় নির্যাতন-নিপীড়ন আর বৈষম্যের বিরুদ্ধে,এই দিনটি সত্য ও ন্যায়ের পথে অবিচল রাখতে শেখায়। মহান মে দিবস শ্রমিক শ্রেণীর উপর নির্যাতন ও বঞ্চনার বিরুদ্ধে লড়াই সংগ্রামে আজীবন পথ দেখাবে। মে দিবস তাদের প্রতিরোধ করতে শেখায়,যারা শ্রমজীবী মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি করে। এছাড়া মাহফিজুর রহমান বাবুল বলেন – আমার নেতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ আজীবন একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য কাজ করেছেন।যেদেশে থাকবে না কোন মানুষে মানুষে ভেদাভেদ, নির্যাতন, নিপীড়ন। আমরা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর স্বপ্ন বাস্তবায়নের জন্য করছি। পল্লীবন্ধুর নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সকল শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার রক্ষা ও আদায়ে আমাদের সমর্থন অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ফুলপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

মে দিবসে দেশের সকল শ্রমজীবী মানুষের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন-জাপার নেতা বাবুল

Update Time : ১১:৫৬:০০ পূর্বাহ্ন, বুধবার, ১ মে ২০২৪