Hi

ঢাকা ০৭:১০ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মহম্মদপুরে মাত্র ২০০ শত টাকার জন্য আওয়ামীলীগ বিএনপির সংঘর্ষ

  • Reporter Name
  • Update Time : ০৬:২৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
  • ১০৮ Time View

মোঃ সাকিব খান মাগুরা জেলা প্রতিনিধি

মাত্র ২ শত টাকার জন্য মাগুরাতে বিএনপি ও আওয়ামীলীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

বিএনপি নেতা বাবুখালী ইউনিয়নের বর্তমান প্যানেল চেয়ারম্যান ইসমাইল গ্রুপের সমর্থক একই এলাকার আওয়ামীলীগ নেতা সেকেন্দার গ্রুপের কাছে দুইশত টাকা পায়। এই পাওনা টাকা চাইতে গেলে ইসমাইল গ্রুপ ও সেকেন্দার গ্রুপের মধ্যে কথা কাটা কাটি হয় পরে এক পর্যায়ে সকলেই নিজনিজ বাড়িতে চলে যায়।

কিন্ত চতুরতার সাথে যখন সবাই ঘুমে সেই সুযোগে আজ ভোরের দিকে পাড়ুয়ারকুল গ্রামে আওয়ামী লীগ নেতা সেকেন্দার প্রায় ৩০০ জন লোকজন নিয়ে এসে বিএনপি পন্থী ইসমাইল গ্রুপের সমর্থকদের উপর হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে।

এসময় তাদের অনেকের মাথায় হেলমেট পরা ছিলো। তারা তাদের বিগতদিনের কর্মকান্ডের মত প্রায় ৩৫ টি বাড়িঘর ভাংচুর করে এবং শেষে যাবার সময় মসজিদের মুয়াজ্জিনের কাছে থাকা নগদ ৭০০০ হাজার টাকা ছিনিয়ে নেয়। তাদের অস্ত্রের আঘাতে বিএনপির প্রায় ১৫ জন সমর্থক আহত হয় তাদের মধ্যে বেশীর ভাগকে মাগুরা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

যাদের বাড়িঘর ভাংচুর করা হয় তারা হলো-মনিরুল, শাহিন, নাছির টলি, বাহারুল, লালমিয়া, কামরুল, আলম, সুজন, আমির, জামাল, লিটন, মোফাজ্জল, জিয়া, তুহিন, তোফসির, ওলিয়ার ও রেজাউল। এরা সকলেই বিএনপি পন্থী ইসমাইল গ্রুপের সমর্থক।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

রামিসার হত্যাকারীর বিচার আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবো সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড- প্রধানমন্ত্রী

মহম্মদপুরে মাত্র ২০০ শত টাকার জন্য আওয়ামীলীগ বিএনপির সংঘর্ষ

Update Time : ০৬:২৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫