ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ফেরদৌসী রহমান কুসুমের মৃত্যুবার্ষিকীতে খতমে কোরআন দোয়া ও মিলাদ
-
Reporter Name - Update Time : ১১:২৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪
- ১১৯ Time View

মোঃ আকাশ আহমেদ, স্টাফ রিপোর্টারঃ-
গতকাল শুক্রবার দুপুরে ময়মনসিংহ বিভাগ সমিতি ঢাকার সভাপতি,জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ জেলা জাপা র যুগ্ম আহ্বায়ক বীরমুক্তিযোদ্বা মাহফিজুর রহমান বাবুলের সহ ধর্মিণী ফেরদৌসী রহমান কুসুমের প্রথম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠিত হয়। বাদ জুমা উপজেলার দেওখোলা মন্ডল বাড়িতে মন্ডলবাড়ি উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির দীর্ঘদিনের সাবেক সভাপতি (২৫/১১/২৩ ইং প্রয়াত) ফেরদৌসী রহমান কুসুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী খতমে কোরআন, দোয়া মাহফিল, গরীব হতদরিদ্র ও এতিমদের দের মাঝে খাবার বিতরণ করা হয়। দোয়া অনুষ্ঠানে প্রয়াত বাবুল সাহের পিতা মৃত মোবারক আলী, মাতা আমিনা খাতুন, প্রয়াত বড় ভাই ডা: মুখলেছুর রহমান, মো:মোস্তাফিজুর রহমান মুকুল ও বাবুলের কনিষ্ঠ ভ্রাতা মসিউর রহমান বাদল( গুরু বাদল)এর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।এ-সময় উপস্থিত ছিলেন গফুলবাড়িয়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এডঃ হাবিবুর রহমান হাবিবউল্লাহ,জাতীয় পাটির নেতা মোঃ কামাল হোসেন,তায়েফুর রহমান কাফি,মোঃ জসিম উদ্দিন,প্রকৌশলী সাদবিন রহমান আকাশ,পলক, সাংবাদিক সাইফুল ইসলাম তরফদার, আব্দুস সাত্তার প্রমূখ।
















