Hi

ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহের ফুলপুরে যৌথ বাহিনীর অভিযানে ভারতীয় চিনি-জিরাসহ সমন্বয়ক আটক

  • Reporter Name
  • Update Time : ১০:০৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • ১০৪ Time View

ফুলপুর ময়মনসিংহ  প্রতিনিধিঃ-মোঃ কামরুল ইসলাম খান : ময়মনসিংহের ফুলপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় চিনি, জিরা উদ্ধার করা হয়েছে। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ ২ জনকে আটক করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) বিকালে ফুলপুরের পয়ারী রোড পৌর এলাকার  আমুয়াকান্দা থেকে মালামালসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন, ফুলপুর পৌর শহরের আমুয়াকান্দা এলাকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোঃ জিল্লুর রহমান হৃদয় (২২) ও একই উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের পারতলা গ্রামের মোঃ মাসুদ রানা (২৫)।

বিষয়টি নিশ্চিত করে ফুলপুর থানার অফিসার ইনচার্জ  (ওসি) মোঃআব্দুল হাদি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অস্থায়ী সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে বুধবার বিকালে ফুলপুরের পয়ারী রোড পৌর এলাকার  আমুয়াকান্দা গরুর হাটসংলগ্ন রাস্তার পাশে একটি গুদাম থেকে ভারতীয় অবৈধ মালামালসহ দুজনকে আটক করে যৌথ বাহিনীর একটি টিম। তাদের কাছ থেকে ১২৭ বস্তা ভারতীয় চিনি, ১৬ বস্তা জিরা, ১টি সেলাই মেশিন, ১টি সুজুকি জিক্সার মোটরসাইকেল ও ১৯৫টি খালি বস্তা উদ্ধার করে ফুলপুর থানায় হস্তান্তর করা হয়।

আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ডিকেএমসি হসপিটাল চিকিৎসা বিষয়ক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

ময়মনসিংহের ফুলপুরে যৌথ বাহিনীর অভিযানে ভারতীয় চিনি-জিরাসহ সমন্বয়ক আটক

Update Time : ১০:০৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫