ময়মনসিংহের ফুলপুরে গাঁজা সহ মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর গ্রেফতার
-
Reporter Name - Update Time : ০৪:০৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩
- ১৫৩ Time View

ফুলপুর ময়মনসিংহ প্রতিনিধিঃ মোঃ কামরুল ইসলাম খান
ফুলপুরে গাঁজা কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে জাহাঙ্গীরকে আটক করেছে ফুলপুর থানা পুলিশ ।
সোমবার দিবাগত রাত ১০-৩০ মিনিটের সময় ফুলপুর কুরিয়া ব্রিজ থেকে মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর , পিতা, মৃত হোসেন আলী, সাং কাজিয়াকান্দা থানা ফুলপুর জেলা ময়মনসিংহ গ্রেফতার করা হয়।
জানা যায়, এই মাদক ব্যবসায়ী এক কেজি গাজা সহ হালুয়াঘাট থেকে ফুলপুরের দিকে আসছিল এমন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপারের নির্দেশে ও সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) দীপক চন্দ্র মজুমদারসহ ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনের সার্বিক তত্ত্বাবধানে এস আই মোস্তাক আহমেদ, সঙ্গীয় এএসআই আবুল বাসেদ,এএসআই রতন চৌধুরী, এএসআই মনিরুজ্জামান এর সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া কুরিয়ার ব্রিজ থেকে মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরকে আটক করা হয়েছে
এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার অফিসার ইন চার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামি কে মঙ্গলবার দিন বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।













