শিরোনামঃ
ময়মনসিংহের তারাকান্দায় গাঁজাসহ মাদক কারবারি আটক ১
-
Reporter Name - Update Time : ০৫:৩৪:৫০ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩
- ১৯৪ Time View

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি-মোঃ কামরুল ইসলাম খান
ময়মনসিংহের তারাকান্দায় এক কেজি গাঁজাসহ আবু সাঈদ (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার কাশিগঞ্জ বাজারের গজহরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারাকান্দা থানার অফিসার ইন চার্জ মোঃ আবুল খায়ের সোহেলের দিক নির্দেশনায় এসআই আব্দুল মালেকের নেতৃত্বে সঙ্গীয় এএসআই নজরুল ও এএসআই সুজনকে নিয়ে অভিযান পরিচালনা করা হয়। পরে এক কেজি গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করে থানায় নেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল খায়ের সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে। মামলার পর বুধবার (১৬ আগস্ট) তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
Tag :
গ্রেপ্তার
জনপ্রিয়




















