Hi

ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে বিট পুলিশিং সাইনবোর্ড শুভ উদ্ভোধন

  • Reporter Name
  • Update Time : ০৪:৫৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩
  • ২৩২ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
জনগনের দোরগোড়ায় পুলিশী সেবা পৌছে দিতে ময়মনসিংহে বিট পুলিশিং সাইনবোর্ড স্থাপন কাজ উদ্বোধন করা হয়েছে। কোতোয়ালি মডেল থানার ৩ নং বিট জয়নাল আবেদীন পার্ক এর সাইনবোর্ড নগরীর টাউনহল মোড়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা।

এ সময় পুলিশ সুপার বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে পুলিশ আছে জনতার পাশে এই শ্লোগানকে সামনে রেখে পুলিশী সেবা সহজীকরণ এবং জনগনের হয়রানি কমাতে জেলা পুলিশের পক্ষ থেকে জেলার প্রতিটি থানার প্রতিটি বিটে পুলিশের প্রয়োজনীয় সকল নম্বর সম্বলিত সাইনবোর্ড স্থাপন করা হচ্ছে।

এই সাইনবোর্ড কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো। যাতে সাধারণ মানুষজন পুলিশী সেবার প্রয়োজনে কোন ধরনের হয়রানির ছাড়াই অতি সহজে বিভাগীয় নগরীর প্রতিটি মোড় ও বিটে এবং প্রতি ইউনিয়নের গুরুত্বপূর্ণ হাটে-বাজারে সাইনবোর্ড স্থাপন করা হচ্ছে। তিনি আরো বলেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদসহ যে কোন অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। তথ্যদাতাদের নাম ঠিকানা গোপন রেখে অপরাধীদের বিরুদ্ধে দ্রুততম সময়ে ব্যবস্থা নেয়া হবে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শাহীনুল ইসলাম ফকির, কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ, ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমান, পুলিশ পরিদর্শক তদন্ত ফারুক হোসেন, পুলিশ পরিদর্শক সুমন চন্দ্র রায়, ১নং ফাড়ির ইনচার্জ এসআই আনোয়ার হোসেন, এসআই সাইদুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ফুলপুরে দেয়াল ভেঙ্গে মোবাইল দোকানে চুরি গ্রেপ্তার আটক ২ মোবাইল উদ্ধার

ময়মনসিংহে বিট পুলিশিং সাইনবোর্ড শুভ উদ্ভোধন

Update Time : ০৪:৫৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩