Hi

ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মধুপুরে বিদ্যুতের মিটার চুরির হিড়িক, টাকা চেয়ে চিরকুটে লিখে রাখা হচ্ছে মোবাইল নম্বর

  • Reporter Name
  • Update Time : ০২:১৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪
  • ১৬৫ Time View

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ মধুপুরে বিদ্যুতের মিটার চুরির হিড়িক, টাকা চেয়ে চিরকুটে লিখে রাখা হচ্ছে মোবাইল নম্বর টাঙ্গাইলের মধুপুরে আশঙ্কাজনক হারে অভিনব কায়দায় বিদ্যুতের মিটার চুরির হিড়িক পড়েছে। এতে করে দিশেহারা হয়ে পড়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সুবিধাভোগীরা। মিটার চুরি করে সেখানে রেখে যাওয়া চিরকুটে লিখা বিকাশ নম্বরের মাধ্যমে টাকা নিয়ে মিটার পুনরায় ফেরত দিচ্ছে এক শ্রেণির চোরের শক্তিশালী সিন্ডিকেট। বিভিন্ন সূত্রে জানা গেছে উপজেলার বিভিন্ন এলাকা থেকে কয়েকটি বিদ্যুতের মিটার চুরি হয়েছে। আর প্রতিটি মিটার চুরির পর ঘটনাস্থলে বিকাশ নম্বর লিখা কাগজের একটি চিরকুট রাখা হয়। পরে ওই বিকাশ নম্বরে যোগাযোগ করে চোর সিন্ডিকেটের সদস্যরা ৫ থেকে ১০হাজার টাকার বিনিময়ে আবার ওই মিটার ফেরত দিচ্ছে। চুরি যাওয়া প্রতিটি মিটারের দাম ১৪ থেকে ১৮হাজার টাকা। বিশেষ করে ৩ফেজের শিল্প/সেচের মিটারগুলো বেশি চুরি হচ্ছে। গত শুক্রবার ১২ জানুয়ারী মধ্য রাতে উপজেলা রোডে শহীদস্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় গেটের পশ্চিম পার্শে শিল্প কলা ফার্ম থেকে একটি মিটার চুরি হয়। মিটার চুরির পর উক্ত স্হানে কাগজের চিরকুটে একটি মোবাইল নম্বর রেখে যায় চোরেরা। চুরির ২ দিন পর বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে চোরদের ভাষ্যমতে সেই মিটার মালাউড়ি মোড়ের কলাবাগান থেকে ভুক্ত ভোগী শাহজাহান আলী উদ্ধার করে আনেন এবং আজ দুপুরে উক্ত স্হানে মিটারটি স্হাপন করেন ভুক্ত ভোগী শাহজাহান আলী। তিনি জানান দুই দিন আমাদের প্রতিষ্ঠানের মিটার না থাকায় আমাদের ব্যাবসার ক্ষতি হয়েছে বলেও জানান। এতে করে উপজেলার প্রতিটি এলাকার মানুষদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। কখন যে কার মিটার চুরি হয়ে যায় এই আতঙ্কে রয়েছে পল্লী বিদ্যুতের গ্রাহকরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

মধুপুরে বিদ্যুতের মিটার চুরির হিড়িক, টাকা চেয়ে চিরকুটে লিখে রাখা হচ্ছে মোবাইল নম্বর

Update Time : ০২:১৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪