Hi

ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মধুপুরে জহর আলী নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৮:০৭:৫০ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
  • ১১৯ Time View

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুর উপজেলার পিরোজপুর মধ্যপাড়া গ্রামে গাছের সাথে ঝুলে থাকা অবস্থায় এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ। মৃত ব্যক্তি উপজেলার কুড়াগাছা ইউনিয়নের পিরোজপুর মধ্যপাড়া গ্রামের মৃত সিরাজ আলী শেখের ছেলে জহর আলী (৬৫)। ঘটনা ও মামলার বিবরণীতে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় মৃত জহর আলী বাড়ি থেকে বের হয়ে তার নাতি কাওছারের জন্য পিরোজপুর জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় ভাত নিয়ে যান। ভাত দিয়ে সেখান থেকে আর বাড়ি না ফিরলে ওই দিন রাত হতেই আত্মীয়স্বজনসহ পরিচিত ও অপরিচিত নানাজনের কাছে খুঁজ নিয়েও তার সন্ধান পাওয়া যায়নি। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে পার্শ্ববর্তী আনসার আলীর পুকুরপাড়ের খাড়াজোড়া গাছের সাথে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। মৃতের বড় ছেলে জাকারিয়া জানান, গত ২৮ তারিখ বাবা তার নাতির জন্য সন্ধ্যায় পিরোজপুর মাদ্রাসায় ভাত নিয়ে যান। সেখানে ভাত দিয়ে আর ফিরে আসেননি। তিনি শারীরিক বিভিন্ন রোগসহ মানসিক বিকারগস্ত ছিলেন। তবে কী কারণে আত্মহত্যা করেছেন তা বুঝতে পারছি না।
এ বিষয়ে মধুপুর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি থানায় নিয়ে এসেছি। তার মাথার পেছন দিক থেকে ঝুলে থাকার বিষয়টি দেখে সন্দেহের সৃষ্টি হচ্ছে। ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত হলেই এটি হত্যা না আত্মহত্যা তা জানা যাবে।
এ বিষয়ে ভিকটিমের ছেলে জাকারিয়া বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

মধুপুরে চাঁদের হাঁসি রেস্টুরেন্ট নিয়ে ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মধুপুরে জহর আলী নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

Update Time : ০৮:০৭:৫০ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪