শিরোনামঃ
মধুপুর থানার দুই পুলিশ অফিসারের বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
-
Reporter Name - Update Time : ০৮:২৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
- ১৫৪ Time View

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর থানা পুলিশ পরিদর্শক(নিঃ) তদন্ত অফিসার মোঃ মুরাদ হোসেন ও অরণখোলা পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোঃ আব্দুস সাত্তারের বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মধুপুর থানা হল রুমে মধুপুর থানা অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান এর সভাপতিত্বে এবং থানা কর্তৃক আয়োজিত এ বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মধুপুর সার্কেল ফারহানা আফরোজ জেমি।
উক্ত অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার বিদায়ী কর্মকর্তাদ্বয়’দের বর্তমান ইউনিটে কর্মকালের স্মৃতিচারণ করেন এবং নতুন কর্মস্থলে উত্তরোত্তর সফলতা কামনা করেন।
এ সময় মধুপুর থানা সহ অরণখোলা ও আলোকদিয়া পুলিশ ফাঁড়ির অফিসার ও ফোর্সগন উপস্থিত ছিলেন।
Tag :
মধুপুর
জনপ্রিয়























