Hi

ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভ্যানচালক গোলাম রাব্বানীকে হত্যার অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০৩:০৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩
  • ১৭৪ Time View

নওগাঁ প্রতিনিধিঃ ভ্যানচালক গোলাম রাব্বানীকে হত্যার অভিযোগ উঠেছে। নিহত, গোলাম রাব্বানী নওগাঁর মান্দা উপজেলার ৫ নং গণেশপুর ইউনিয়নের উত্তর শ্রীরামপুর (বিলবাড়ি) গ্রামের আক্কাস আলী সরদারের ছেলে।

গোলাম রাব্বানীর চাচাতো ভাই নূরনবী রতন জানান, গত সোমবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৯ টার দিকে তার জ্যাঠাতো ভাই গোলাম রাব্বানী খাওয়া দাওয়া করে ভাড়া মারার উদ্দেশ্যে অটোচার্জার ভ্যান নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর উত্তর শ্রীরামপুর (বিলবাড়ি) গ্রামের পূর্ব পরিচিত মজিবর রহমানের ছেলে নাহিদ হোসেন (১৯) ও তার বন্ধু পত্নীতলা উপজেলার শিবপুর গ্রামের তুহিন হোসেন (২০) তাকে ৪০০ টাকায় ভাড়া করে শিবপুর বাজারে নিয়ে যায়। এরপর গোলাম রাব্বানী আর বাড়িতে ফিরে না আসায় তার বাবা আক্কাস উদ্দিন সরদার গত ১৬ আগস্ট (বুধবার) মান্দা থানায় একটি মিসিং জিডি করেন। যাহার নং -৭৫২. পরবর্তীতে তার বাবা আক্কাস আলী সরদার গত ১৭ আগস্ট (বৃহস্পতিবার) রাতে মান্দা থানায় মাদকসেবী নাহিদ হোসেন ও তুহিন হোসেনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করেন। যাহার মামলা নং-২৬, ধারা: ৩৬৪/৩৪ পেনাল কোড। আজ শুক্রবার দুপুরে হাতুড় ইউনিয়নের সাগরইল গ্রামের গুন্দইল ঘাটে (মহাদেবপুর – পোরশা উপজেলার সীমান্তবর্তী এলাকা শিবপুর বাজার থেকে প্রায় ৫ কিঃমিঃ দক্ষিণ এলাকার একটি খাল) মরদেহটি ভেসে উঠে। এরপর জানাজানির একপর্যায়ে ঘটনাস্থলে গিয়ে উক্ত মরদেহ গোলাম রাব্বানীর বলে সনাক্ত করা হয়। তার দাবি যে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। যারা এ ঘটনার সাথে জড়িত তাদের সকলের বিচার দাবি করেন তিনি।

এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভ্যানচালক গোলাম রাব্বানীকে হত্যার অভিযোগ

Update Time : ০৩:০৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩