ভালুকায় পথশিশু ও ছিন্নমূল মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
-
Reporter Name - Update Time : ০৪:৩৯:০০ পূর্বাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪
- ১৫৯ Time View

হাবিব হাসান, বিশেষ প্রতিনিধি ময়মনসিংহের ভালুকায় লন্ডন প্রবাসী মুরাদ খানের সার্বিক তত্বাবধান ও অর্থায়নে ঈদুল ফিতর উপলক্ষে পথশিশু ও ছিন্নমূল মানুষের মাঝে ঈদ বাজার উপহার দেওয়া হয়। আজ ৭ ই এপ্রিল রোজ রবিবার লন্ডন প্রবাসী মুরাদ খানের সার্বিক তত্বাবধান ও অর্থায়নে পথশিশু আশ্রয়কেন্দ্র ফাউন্ডেশন এর পরিচালনায় ঈদুল ফিতর উপলক্ষে পথশিশু ও ছিন্নমূল মানুষের মাঝে ঈদ বাজার উপহার দেওয়া হয়। কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক এ.কে.এম আফরুজ্জামান সোহেল,দৈনিক প্রথম আলো ভালুকা প্রতিনিধি মাহমুদুল হাসান ফোরাত। এসময় আরো উপস্থিত ছিলেন পথশিশু আশ্রয়কেন্দ্র ফাউন্ডেশন ভালুকা শাখার সভাপতি মোন্তানসির জোহাদ,সাধারণ সম্পাদক আমির হামযা,সহ-সভাপতি আরাফাত হোসেন,সহ সভাপতি নাহিদ হাসান,সাংগঠনিক সম্পাদক তানজির,উপদেষ্টা ফাহাদ দিগন্ত, সাহারুল , আকাশ সুজন, জাহাঙ্গীর ইমরান ,অন্তু, ধুমকেতু ফাউন্ডেশনের আরিয়ান শাহিন,জাহিদ,রায়হান,জামিল, মুজিবুর,শান্ত সহ অন্যান্যরা। এ সময় ফাউন্ডেশন এর সভাপতি মোন্তানসির জোহাদ বলেন, প্রতিবছরের মতো এ বছরেও মোরাদের সার্বিক সহযোগিতায় আমরা ৮০ জন দরিদ্র মানুষকে সহায়তা করেছি ইনশাআল্লাহ।





















