শিরোনামঃ
ভালুকায় ২৪ বস্তা ভারতীয় চিনি উদ্ধার
-
Reporter Name - Update Time : ০২:২৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
- ১৭৮ Time View

জিএম, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকার নাজমুলের বাড়ি হতে ২৪ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। এসময় বাড়ির মালিক মৃত ইব্রাহিম গাজীর ছেলে নাজমুল (২৫) কে পুলিশ গ্রেফতার করেছে। ভালুকা মডেল থানা সূত্রে জানা যায়, ২৫ মার্চ (সোমবার) বিকাল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভালুকার মডেল থানার এস.আই নিরুপম নাগ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকার নাজমুলের বাড়িতে অভিযান চালিয়ে একটি ঘরে থাকা ৫০ কেজির ২৪ বস্তা ভারতীয় চিনি উদ্ধারের পর থানায় নিয়ে আসে। ঘটনার সাথে জড়িত আরো ৩ জন পালিয়ে যায় বলে পুলিশ জানায়। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ জানান,২৪ বস্তা ভারতীয় চিনি উদ্ধার ও ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
Tag :
ভালুকা
জনপ্রিয়













