Hi

ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় সেনাবাহিনীর হাতে দুই মাদক কারবারি আটক

  • Reporter Name
  • Update Time : ০৩:১৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
  • ১৬৪ Time View

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ভালুকায় সেনাবাহিনীর টহলে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
৩১ অক্টোবর (বৃহস্পতিবার) রাতে উপজেলার ভরাডোবা ইউনিয়নের রাংচাপড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

জানা যায়, বৃহস্পতিবার রাতে ভালুকা আর্মি ক্যাম্পের নিয়মিত টহল পরিচালনার সময় ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নের রাংচাপড়া এলাকায় সেনাবাহিনীর টহল গাড়ী দেখে দৌড়ে পালানোর চেষ্টা করে। তাদের অস্বাভাবিক আচরণ দেখে টহল কমান্ডার মেজর মো. নোমান মুনসির সন্দেহ হলে টহল সদস্যদেরকে তাদের ধরার জন্য নির্দেশ দেয় এবং মো. জামাল উদ্দিন (৫২) ও মো. রবিউল উদ্দিন (২৫) নামের দুইজনকে আটক করে। এসময় তাদের তল্লাশি করে দুই কেজি গাঁজা ও পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। টহল কমান্ডার তাদেরকে ভালুকা মডেল থানা পুলিশের কাছে আইনি ব্যাবস্থা নেওয়ার জন্য হস্তান্তর করেন।

সেনাবাহিনীর কমান্ডার মেজর মো. নোমান মুনসি জানান, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। যুব সমাজকে মাদকের হাত থেকে বাঁচাতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ভালুকায় সেনাবাহিনীর হাতে দুই মাদক কারবারি আটক

Update Time : ০৩:১৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪