Hi

ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় ব্রি-ধান ৭১ নমুনা শস্য কর্তন,  কৃষকের মুখে হাসি

  • Reporter Name
  • Update Time : ১২:১১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
  • ২০০ Time View

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার কাচিনা ব্লকে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য প্যাটার্ন ভিত্তিক একক প্রদর্শনীর আওতায় ব্রি-ধান ৭১ রুপা আমন ধানের শস্য কর্তন করা হয়েছে। (০২নভেম্বর) বৃহস্পতিবার সকালে উপজেলার কাচিনা ইউনিয়নের কৃষক গিয়াস উদ্দিনের ধান ক্ষেতে এ শস্য কর্তন করা হয়েছে।

কৃষি অফিস সূত্রে জানা যায়, হেক্টর প্রতি ৪.৮ মেট্রিকটন ধান উৎপাদন হবে, যা অন্য ধানের চেযে অধিক ফলন ধান, পুষ্টি গুনও অনেক বেশী।

কাচিনা ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা রাজু মিয়া বলেন ব্রি-ধান ৭১ জাতটি আগাম, চিকন ধান, ভাত খেতে সুস্বাদু। উক্ত ধান কেটে কৃষক সময় মত সরিষা বপন করতে পারবেন এবং সরিষা উত্তোলন করে উক্ত জমিতে বোরো আবাদ করতে কোন সমস্যা হয় না।

উক্ত অনুষ্ঠানে পার্শ্ববর্তী বাটাজোর ব্লকের দায়িত্বে থাকা উপসহকারী কৃষি অফিসার সাদ্দাম হোসেন ও পার্শ্ববর্তী হবিরবাড়ী ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা সাইদুল ইসলাম ও অত্র এলাকার অর্ধশত কৃষকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন। ব্রি-ধান ৭১জাত আগামীতে ব্যাপক সম্প্রসারণ হবে বলে কৃষকরা অভিমত প্রকাশ করেন।

উপজেলা কৃষি অফিসার জেসমিন জাহান  জানান, ভোজ্য তেলের আমদানি কমাতে মাননীয় কৃষিমন্ত্রীর নির্দেশনায় আমরা কৃষকদেরকে রুপা আমন মৌসুমে স্বল্প জীবনকাল সম্পন্ন ধান চাষাবাদের উৎসাহ দিয়ে থাকি এর মাঝে ব্রি-ধান ৭১, ৭৫, ৪৯, ৮৭, ৯০, ৯৫ চাষ করে কৃষকরা সময় মত সরিষা বপন করতে পারবেন। এতে ভোজ্য তেলের চাহিদাও মিটবে এবং  কৃষক বাড়তি আয়ও হবে, গত বছর চেয়ে ভালুকায় এ বছরে সরিষার আবাদ অনেক বেশী হবে বলে আশা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ভালুকায় ব্রি-ধান ৭১ নমুনা শস্য কর্তন,  কৃষকের মুখে হাসি

Update Time : ১২:১১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩